বিপদে মোরে রক্ষা করো…

রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, প্রয়োজনে পদত্যাগ করবো। তিনি বলেন, এতোদিন আমি অন্যের দিকে তীর নিক্ষেপ করেছি, এখন সন্দেহের তীর আমার দিকে। তিনি অভিযোগ করেন, আমার বিরুদ্ধে সংঘবদ্ধ ষড়যন্ত্র হচ্ছে। বৃহস্পতিবার বিকালে রেলভবনে জরুরি সংবাদ সম্মেলন ডেকে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।