পাকিস্তানে প্রবল বৃষ্টিতে ৩৪ জনের প্রাণহানি

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুন প্রদেশে টানা তিন দিনের ভারি বৃষ্টিপাত  ও ঝড়ে কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে। ঘরের ছাদ ভেঙে পড়ায় তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে।