Sunday, November 28, 2010
রাজনৈতিক আলোচনা- 'প্রয়োজন সরকার ও বিরোধী দলের সহাবস্থান' by ড. তারেক শামসুর রেহমান
রাজনৈতিক আলোচনা- 'প্রয়োজন সরকার ও বিরোধী দলের সহাবস্থান' by ড. তারেক শামসুর রেহমান
হঠাৎ করেই রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। রাজনীতি নতুন করে আবার কোন পথে যায় সে নিয়েও বিস্তর সংশয় রয়েছে। বাড়ি থেকে উচ্ছেদের পর বেগম জিয়া কাঁদলেন এবং কাঁদালেন সবাইকে।
জিয়া পরিবারের নামে বরাদ্দকৃত সেনানিবাসের বাড়িটি নিয়ে যে ঘটনা ঘটল তাতে দুটি বড় দলের মধ্যে বিরোধ আরো বাড়লেও তা একটি মূল প্রশ্নের কোনো জবাব দেয় না। আর তা হচ্ছে গণতন্ত্রে সহনশীলতা ও পারস্পরিক যে আস্থার কথা বলা হয়, দীর্ঘ ৩৯ বছর পার হওয়ার পরও সেই আস্থার ঘাটতি রয়েছে দেশে। বেগম জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের ঘটনায় সারা দেশে হরতাল পালিত হয়েছে। মঙ্গলবার আবার ডাকা হয়েছে হরতাল অন্য ইস্যুতে।
সামনে আরো কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। এর অর্থ পরিষ্কার_এক বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়তে যাচ্ছে দেশ।
জিয়া পরিবারের নামে বরাদ্দকৃত সেনানিবাসের বাড়িটি নিয়ে যে ঘটনা ঘটল তাতে দুটি বড় দলের মধ্যে বিরোধ আরো বাড়লেও তা একটি মূল প্রশ্নের কোনো জবাব দেয় না। আর তা হচ্ছে গণতন্ত্রে সহনশীলতা ও পারস্পরিক যে আস্থার কথা বলা হয়, দীর্ঘ ৩৯ বছর পার হওয়ার পরও সেই আস্থার ঘাটতি রয়েছে দেশে। বেগম জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের ঘটনায় সারা দেশে হরতাল পালিত হয়েছে। মঙ্গলবার আবার ডাকা হয়েছে হরতাল অন্য ইস্যুতে।সামনে আরো কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। এর অর্থ পরিষ্কার_এক বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়তে যাচ্ছে দেশ।
বেগম জিয়া নিজে সেনানিবাসের বাড়িটি বরাদ্দ নেননি। রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিপথগামী কিছু সৈনিক দ্বারা নিহত হলে ১৯৮১ সালে তাঁর পরিবারকে এই বাড়িটি দেওয়া হয়। বাড়িটি বরাদ্দের ব্যাপারে আইনগত ত্রুটি ছিল। কিন্তু অবাক লাগে গত ২৯ বছর এই বিষয়টি আলোচনায় আসেনি। এমনকি ক্যান্টনমেন্ট বোর্ডকেও অতীতে কখনো বলতে শোনা যায়নি যে সেনাবাহিনীর কোনো সম্পত্তি কোনো বেসামরিক নাগরিককে দেওয়া যায় না। দীর্ঘ ৩৮ বছর জিয়া পরিবার এই সম্পত্তি ভোগদখল করে আসছে। বাড়িটি এই পরিবারকে দলিল করেও দেওয়া হয়েছে। দীর্ঘদিন একটি পরিবার একটি বাড়িতে যখন বসবাস করে, তখন একধরনের 'দখলিস্বত্ব' প্রতিষ্ঠিত হয়ে যায়। প্রথা অনুযায়ীই ওই পরিবারকে উচ্ছেদ করা যায় না। যাঁরা ওই সময়ে এই বাড়িটি বরাদ্দ দিয়েছিলেন, তাঁরা তখন আইনগত ত্রুটিটি দেখলেন না কেন, কিংবা বিগত বছরগুলোয় এই আইনগত ত্রুটিটি নিয়ে কেউ কেন কোনো প্রশ্ন করলেন না, সেটাও এখন একটা বড় প্রশ্ন। বেগম জিয়ার আশপাশে যাঁরা আছেন, তাঁদের একটা বড় অংশই আইনজীবী। ব্যারিস্টার। ভাবতে অবাক লাগে, এই আইনগত ত্রুটিটি তাঁদের নজরে এল না কেন? কেনইবা তাঁরা ত্রুটিটি সংশোধনের উদ্যোগ নেননি? বিএনপি তো দু-দুবার রাষ্ট্রক্ষমতায় ছিল। ক্যান্টনমেন্ট বোর্ড যখন বাড়িটি ছেড়ে দেওয়ার নোটিশ দেয়, তখন বেগম জিয়া এটা নিয়ে রিট পিটিশন করলেন কেন? জমিজমাসংক্রান্ত বিষয়াদি তো নিম্ন আদালতের কাজ। বেগম জিয়াকে তাঁর আইনজীবীরা সঠিক পরামর্শ দিয়েছিলেন বলেও মনে হয় না। আমাদের সংবিধান রাষ্ট্রপতিকে বেশ কিছু ক্ষমতা দিয়েছে। সংবিধানের ৪৯ অনুচ্ছেদে স্পষ্ট করে বলা হয়েছে, রাষ্ট্রপতি যদি কোনো দণ্ড মাফ করে দেন, তা চ্যালেঞ্জ করা যাবে না। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ছাড়া রাষ্ট্রপতি তাঁর সব দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন (৪৮-৩)। এ ক্ষেত্রে বলা হয়েছে, 'প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শ দান করেছেন কি না, তা কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না।' এ ক্ষেত্রে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ যখন জিয়া পরিবারকে এই বাড়িটি বরাদ্দ দেন, তখন দেশে প্রধানমন্ত্রীর কোনো অস্তিত্ব ছিল না। সুতরাং রাষ্ট্রপতি হিসেবে তিনি যে সিদ্ধান্ত দিয়ে গেছেন, তা কি চ্যালেঞ্জ করা যায়? আমি আইনের ছাত্র নই। বেগম জিয়ার বিজ্ঞ(?) আইনজীবীরা বিষয়টির কী ব্যাখ্যা দিয়েছেন, তা বলতে পারব না। তবে স্পষ্টতই বিষয়টি বিবেচনায় আসেনি। সরকারের নির্দেশে ক্যান্টনমেন্ট বোর্ড যে তড়িঘড়ি করে বেগম জিয়াকে ওই বাড়ি থেকে উচ্ছেদের উদ্যোগ নেয়, তা তাঁরা এড়িয়ে যান কিভাবে? বেগম জিয়ার রিট পিটিশনটি যখন হাইকোর্ট খারিজ করে দেন, তখন আপিল বিভাগে বিষয়টি নিষ্পত্তির অপেক্ষায় ছিল। ২৯ নভেম্বর শুনানির তারিখ নির্ধারিত ছিল। ক্যান্টনমেন্ট বোর্ড ওই তারিখ পর্যন্ত অপেক্ষা করল না কেন? সংগত কারণেই ক্যান্টনমেন্ট বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে। এমনকি তারা এখন আদালত অবমাননার অভিযোগেও অভিযুক্ত হতে পারে। তখন আদালত বন্ধ থাকায় বেগম জিয়ার স্টে চাওয়ার কোনো সুযোগ ছিল না। আর এই সময়টাই বেছে নেয় ক্যান্টনমেন্ট বোর্ড। সুতরাং তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন থাকবেই।
ক্যান্টনমেন্ট বোর্ডের পাশাপাশি আইএসপিআরের ভূমিকাও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তাদের অতি উৎসাহী ভূমিকা, রাজনৈতিক দলগুলোর মতো বারবার প্রেস ব্রিফিং করা ও সর্বোপরি বেগম জিয়ার সাক্ষাৎকার সাংবাদিকদের নিয়ে যাওয়া ইত্যাদি নানা প্রশ্নের জন্ম দেবে। প্রথমত, আইএসপিআর এ কাজটি করতে পারে কি না? অতীতে আমরা কখনো আইএসপিআরকে এ ধরনের ভূমিকায় দেখিনি। দ্বিতীয়ত, বেগম জিয়ার বাসভবনে সাংবাদিকদের নিয়ে যাওয়া এবং বেগম জিয়ার শয়নকক্ষ দেখানো (ফ্রিজে বিয়ারের ক্যান পাওয়া_আমার দেশ) ইত্যাদি উদ্দেশ্যপ্রণোদিত কি না, নিন্দুকেরা এ প্রশ্ন করতেই পারে। তৃতীয়ত, আইএসপিআরের পরিচালকের বক্তব্য (বেগম জিয়া স্বেচ্ছায় বাসাটি ছেড়েছেন), আর বেগম জিয়ার বক্তব্য (আমাকে বের করে দেওয়া হয়েছে) পরস্পরবিরোধী। বেগম জিয়া যদি স্বেচ্ছায় বাসা ছেড়ে দেবেন, তাহলে কেন তিনি প্রেস ব্রিফিং করবেন? কেন তিনি তাঁর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়বেন? আইএসপিআরের পরিচালকের কথায় সাধারণ মানুষ আস্থা রাখতে পারেনি। আইএসপিআর এ ধরনের ভূমিকায় না গেলেও পারত।
বেগম জিয়া প্রেস ব্রিফিংয়ে কতগুলো গুরুতর অভিযোগ করেছেন। এক. তিনি তাঁর আইনজীবীদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। তাঁকে সেই সুযোগ দেওয়া হয়নি। দুই. উচ্ছেদের আগে তাঁর বাসার টেলিফোন, বিদ্যুৎ ও পানির লাইন কেটে দেওয়া হয়। তিন. তাঁকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে। চার. তিনি অপমানিত, লাঞ্ছিত ও লজ্জিত। পাঁচ. তাঁর শয়নকক্ষের দরজা ভেঙে প্রবেশ করে লোকজন! একপর্যায়ে তাঁকে 'কোলে উঠিয়ে নিয়ে আসার' কথাও বলা হয়। তাঁকে ধাক্কা দিয়ে গাড়িতে ওঠানো হয়। ছয়. বাড়ির মালামাল আইনসিদ্ধভাবে তালিকাভুক্ত করা হয়নি। নিঃসন্দেহে এ ধরনের অভিযোগ গুরুতর। বেগম জিয়া দু-দুবার পূর্ণ সময়কালীন ও একবার স্বল্পসময়ের জন্য প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে বিরোধী দলের নেতা। প্রটোকল অনুযায়ী তাঁর অবস্থান একজন সিনিয়র মন্ত্রীর। যেভাবে তাঁকে উচ্ছেদ করা হয়েছে, তা শোভনীয় হয়নি। স্পষ্টতই উচ্ছেদের সময় বাড়াবাড়ি হয়েছে। একজন সাবেক প্রধানমন্ত্রী, যিনি একজন সেনাপরিবারের সদস্য ও সাবেক রাষ্ট্রপতির স্ত্রীও বটে, তিনি যদি নূ্যনতম সম্মানটুকু না পান, তা দুঃখজনক। কোনো গণতান্ত্রিক সমাজে এমনটি চিন্তাও করা যায় না। পত্রপত্রিকার খবর অনুযায়ী প্রধান বিচারপতির মৌখিক আশ্বাস সত্ত্বেও যখন বেগম জিয়াকে তাঁর বাসভবন থেকে উচ্ছেদ করা হয়, তখন সংগত কারণেই গুজবের ডালপালা গজাবে। যদিও মৌখিক আশ্বাসের কোনো আইনগত ভিত্তি নেই। উচ্ছেদের পেছনে আইনগত ও প্রশাসনিক বাধ্যবাধকতা যতটুকুই থাকুক না কেন, একজন সাবেক প্রধানমন্ত্রীকে এভাবে উচ্ছেদ করা ঠিক হয়নি। এটা অশোভনীয়। দলীয় প্রধানকে বাড়ি থেকে উচ্ছেদের বিষয়টি 'ব্যক্তিগত' হলেও, বিষয়টি যখন বেগম জিয়াকে নিয়ে, তখন এটা আর ব্যক্তিগত বিষয় থাকে না, দলীয় বিষয় হয়ে যায়। প্রতিক্রিয়া হিসেবে বিএনপি হরতাল ডাকে এবং হরতালে যা হয়, তা-ই হয়েছে। গাড়ি ভাঙচুর, আর গ্রেপ্তারের মধ্য দিয়ে হরতাল শেষ হয়েছে। কিন্তু সম্ভবত এখানেই এর শেষ নয়। সামনের হরতালে পরিস্থিতি কোন দিকে যায় তা বলা মুশকিল। সম্ভবত আরো অনেক 'সংকট' আমাদের জন্য অপেক্ষা করছে। ইতিমধ্যে কোনো কোনো সংবাদপত্রে আভাস দেওয়া হয়েছে, বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করতে পারেন। পরিস্থিতি যদি সেদিকেই যায়, তাহলে সেটা হবে আমাদের জন্য দুঃখজনক একটি সংবাদ।
আমরা বারবার বলে আসছি, যেভাবে বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হচ্ছে, এই পথটা গণতন্ত্রের পথ নয়। গণতন্ত্র আস্থা ও পারস্পরিক বিশ্বাসের কথা বলে। শুধু নির্বাচন ও নির্বাচনে বিজয়ী একটি দলের সরকার গঠনের নাম গণতন্ত্র নয়। এভাবে চলতে থাকলে গণতন্ত্রের বিকাশ মুখ থুবড়ে পড়বে। দুঃখজনক হলেও সত্য, দেশে দুটি বড় দল_আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আস্থাহীনতা আজ এত বেশি যে এই আস্থাহীনতা ও অবিশ্বাস নানা ধরনের সংকটের জন্ম দিয়েছে। নির্বাচন হয়েছে। নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার আমরা পেয়েছি। সংসদ গঠিত হয়েছে বটে, কিন্তু সেখানে বিরোধী দলের কোনো অংশগ্রহণ নেই। অথচ দেশে নানা সমস্যা রয়েছে। জ্বালানি সংকট আমাদের উন্নয়নের গতির লাগাম টেনে ধরেছে। বিদেশে শ্রমবাজারের বিস্তৃতি ঘটছে না ভ্রান্ত নীতির কারণে। মধ্যপ্রাচ্যে শ্রমবাজার এখনো উন্মুক্ত নয়। রেমিট্যান্সের প্রভাব কমে গেছে। বেকারের সংখ্যা প্রায় দুই কোটি। শিল্পপ্রতিষ্ঠান ছাড়া বেকার সমস্যার সমাধান সম্ভব নয়। দেশজুড়ে সরকারি ছাত্র ও যুব সংগঠনের অপতৎপরতা খোদ দলের ভেতরেই বিতর্কের সৃষ্টি করেছে। এমনই এক পরিস্থিতিতে যেখানে সরকার ও বিরোধী দলের সহাবস্থান দরকার, সেখানে দুই পক্ষ এখন রীতিমতো 'যুদ্ধে' লিপ্ত। বিএনপি হরতাল পালন করল এমন এক সময় যখন তুরস্কের প্রধানমন্ত্রী স্বয়ং ঢাকায় উপস্থিত। আমরা তুরস্ককে বাংলাদেশে বিনিয়োগ করতে আহ্বান জানিয়েছি। কিন্তু তুরস্কের প্রধানমন্ত্রী যখন হরতাল দেখে গেলেন, যখন শুনে গেলেন ভবিষ্যতে আরো এ ধরনের কর্মসূচি আসছে_তখন কি আমরা তুরস্কের বিনিয়োগ আশা করতে পারি? আর বিনিয়োগ না হলে বেকার সমস্যা, যা কিনা আমাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দেবে।
সরকার মানেই তো অভিভাবক। যাঁরা সরকারে যান, তাঁদের সহনশীল হতে হয়। বেগম জিয়ার বাড়ি নিয়ে যা ঘটল, একজন সাবেক প্রধানমন্ত্রী যখন কাঁদলেন, তখন বাড়ির প্রশ্নটি বড় হয়ে দেখা দেয় না। দেখা দেয় একজন সাবেক প্রধানমন্ত্রীর অসম্মানের বিষয়টি। প্রতিহিংসার প্রশ্নটি কেউ যদি তখন করেন, তখন তিনি ভুল করবেন না। বেগম জিয়ার এই কান্না আমাদের অনেক প্রশ্নেরই কোনো জবাব দিল না।
============================
আলোচনা- 'উপকূলের মাটির মানুষের কান্না' by জয়নুল আবেদীন আগামী দিনের লক্ষ্য নির্ধারণে দ্বিতীয় শীর্ষ সম্মেলন দারিদ্র্যমুক্ত পৃথিবী গড়ার স্বপ্নের নতুন পথ প্রকৃতি- বাংলাদেশের ঝুঁকি বাড়ছে কমেনি কার্বন নিঃসরণ by ইফতেখার মাহমুদ প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূস 'সামাজিক ব্যবসা অনেক ক্ষেত্রেই বেশিকার্যকর' আলোচনা- 'তথ্য অধিকার আইন বাস্তবায়নে করণীয়' by by মোহাম্মদ জমির রাজনৈতিক আলোচনা- 'গণতন্ত্রের স্বার্থে পারস্পারিক সম্মানবোধ' by ড. আবু এন. এম. ওয়াহিদ শিল্প-অর্থনীতি 'চরম দরিদ্রদের তালিকা প্রণয়ন করা হবে' by জাহাঙ্গীর শাহ বিশেষ রচনা- মেডির মিরাকল by মাসুদ রহমান ভ্রমণ- 'ঘুরি দেশে দেশে' by মাহফুজ রহমান প্রকৃতি- 'বিশ্বব্যাংক দিচ্ছে হাঁক, দ্বিগুণ হবে বনের বাঘ' by খসরু চৌধুরী যুক্তি তর্ক গল্পালোচনা- 'সংসদীয় গণতন্ত্র, না ভানুমতির খেল' by সোহরাব হাসান গল্পালোচনা- 'এই দীনতা ক্ষমা করো প্রভু...' by মুস্তাফা জামান আব্বাসী ফিচার গল্প- ‘ইতালির রাস্তায় পুলিশ খুঁজতাম' by বাবুল আক্তার খবর- মৃত ভেবে মাছুমার নিথর দেহ ওরা ফেলে দেয় মহাসড়কে অদ্ভুত ফিচার- 'বাংলার বিস্ময়ঃ আশ্চর্য কুলাগিনা' by মেহরিন জাহান স্মরণ- 'ডা. মিলনকে যেন না ভুলি' by পলাশ আহসান রাজনৈতিক আলোচনা- 'যার যা কাজ' by আতাউস সামাদ নিবন্ধ- 'অবলা বলে কেন না-বলা থাকবে' by মোস্তফা হোসেইন ইতিহাস- সিপাহি বিদ্রোহঃ সে আগুন ছড়িয়ে গেল সবখানে
দৈনিক কালের কণ্ঠ এর সৌজন্যে
লেখকঃ ড. তারেক শামসুর রেহমান
অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজনৈতিক বিশ্লেষক
এই আলোচনা'টি পড়া হয়েছে...
আলোচনা- 'উপকূলের মাটির মানুষের কান্না' by জয়নুল আবেদীন আগামী দিনের লক্ষ্য নির্ধারণে দ্বিতীয় শীর্ষ সম্মেলন দারিদ্র্যমুক্ত পৃথিবী গড়ার স্বপ্নের নতুন পথ প্রকৃতি- বাংলাদেশের ঝুঁকি বাড়ছে কমেনি কার্বন নিঃসরণ by ইফতেখার মাহমুদ প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূস 'সামাজিক ব্যবসা অনেক ক্ষেত্রেই বেশিকার্যকর' আলোচনা- 'তথ্য অধিকার আইন বাস্তবায়নে করণীয়' by by মোহাম্মদ জমির রাজনৈতিক আলোচনা- 'গণতন্ত্রের স্বার্থে পারস্পারিক সম্মানবোধ' by ড. আবু এন. এম. ওয়াহিদ শিল্প-অর্থনীতি 'চরম দরিদ্রদের তালিকা প্রণয়ন করা হবে' by জাহাঙ্গীর শাহ বিশেষ রচনা- মেডির মিরাকল by মাসুদ রহমান ভ্রমণ- 'ঘুরি দেশে দেশে' by মাহফুজ রহমান প্রকৃতি- 'বিশ্বব্যাংক দিচ্ছে হাঁক, দ্বিগুণ হবে বনের বাঘ' by খসরু চৌধুরী যুক্তি তর্ক গল্পালোচনা- 'সংসদীয় গণতন্ত্র, না ভানুমতির খেল' by সোহরাব হাসান গল্পালোচনা- 'এই দীনতা ক্ষমা করো প্রভু...' by মুস্তাফা জামান আব্বাসী ফিচার গল্প- ‘ইতালির রাস্তায় পুলিশ খুঁজতাম' by বাবুল আক্তার খবর- মৃত ভেবে মাছুমার নিথর দেহ ওরা ফেলে দেয় মহাসড়কে অদ্ভুত ফিচার- 'বাংলার বিস্ময়ঃ আশ্চর্য কুলাগিনা' by মেহরিন জাহান স্মরণ- 'ডা. মিলনকে যেন না ভুলি' by পলাশ আহসান রাজনৈতিক আলোচনা- 'যার যা কাজ' by আতাউস সামাদ নিবন্ধ- 'অবলা বলে কেন না-বলা থাকবে' by মোস্তফা হোসেইন ইতিহাস- সিপাহি বিদ্রোহঃ সে আগুন ছড়িয়ে গেল সবখানে
দৈনিক কালের কণ্ঠ এর সৌজন্যে
লেখকঃ ড. তারেক শামসুর রেহমান
অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজনৈতিক বিশ্লেষক
এই আলোচনা'টি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
November
(820)
-
▼
Nov 28
(30)
- কৃষি আলোচনা- 'বরেন্দ্রভূমির কৃষকের বীজবিদ্রোহ' by ...
- খবর- ৩০ নভেম্বরের হরতালের আগেই মারমুখী পুলিশ
- খবর- চট্টগ্রামে ভাঙ্গা ভাঙ্গির রাজনীতি
- ফিচার খবর - নৈরাজ্য-বিশৃঙ্খলা’র বিরুদ্ধে রাজপথে আ...
- যুক্তি তর্ক গল্পালোচনা- 'প্রটোকল কার' : গরিবের ঘোড়...
- রাজনৈতিক আলোচনা- 'বিদ্যমান ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়...
- রাজনৈতিক আলোচনা- 'প্রয়োজন সরকার ও বিরোধী দলের সহাব...
- ক্যাম্পাসে গাড়ি দুর্ঘটনা
- এক সপ্তাহে সূচক বেড়েছে ৫৩৩ পয়েন্ট
- ক্লোন করা গবাদি পশুর মাংস ও দুধ সম্পূর্ণ নিরাপদ
- নাৎসি যুদ্ধাপরাধীর বিরুদ্ধে নেদারল্যান্ডের গ্রেপ্ত...
- তুরস্কের তিন সামরিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
- যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার সামরিক মহড়া উপদ্বীপকে যুদ্...
- প্রধানমন্ত্রী পদে এনডিএর মনোনয়ন পাচ্ছেন নিতীশ?
- ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে নিহত ৩০
- পাকিস্তানে হামলার চেষ্টা নস্যাৎ, দুই জঙ্গি আটক
- পরোক্ষ ধূমপানে বিশ্বে বছরে ছয় লাখ মানুষ মারা যায়
- স্তালিন কাতিন গণহত্যার নির্দেশ দিয়েছিলেন
- আলোচনা- 'উপকূলের মাটির মানুষের কান্না' by জয়নুল আব...
- লেখা শেখাতে শিশুদের বিয়ে!
- উয়েফার জালে মরিনহো আলোনসো রামোস
- প্রায়শ্চিত্ত চলছে রুনির
- ‘এল ক্লাসিকো’ এবং মরিনহো
- ভয় পাচ্ছে না জিম্বাবুয়ে
- দক্ষিণ আফ্রিকা সিরিজই বেশি গুরুত্বপূর্ণ
- ক্যানসারের চিকিৎসা করাচ্ছেন অ্যান্ডি ফ্লাওয়ার
- ক্রিকেট নিয়ে ভাবছে চীনারা!
- আগামী দিনের লক্ষ্য নির্ধারণে দ্বিতীয় শীর্ষ সম্মেলন
- দারিদ্র্যমুক্ত পৃথিবী গড়ার স্বপ্নের নতুন পথ
- প্রকৃতি- বাংলাদেশের ঝুঁকি বাড়ছে কমেনি কার্বন নিঃসর...
-
▼
Nov 28
(30)
-
▼
November
(820)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment