Thursday, December 21, 2017
লজ্জাবোধই জাতির মেরুদণ্ড
লজ্জাবোধই জাতির মেরুদণ্ড

পুরনো প্রজন্মের লোকেরাই ভালো বলতে
পারবেন- স্বাধীনতা লাভের পর থেকে বাঙালির স্বভাব ও বৈশিষ্ট্য একটি পরিবর্তন
প্রক্রিয়ার মধ্য দিয়ে অনেকটাই পাল্টে গেছে। পরিবর্তনটা হয়েছে মুখে দাড়ি
বেড়ে ওঠার মতো অনেকটা; প্রতিদিনই একটু একটু করে বেড়েছে বলে এখন মনেই হচ্ছে
না যে, এই মুখ ছয় মাস আগেও অন্যরকম ছিল। কেউ যদি সরীসৃপের শীতনিদ্রার মতো
৪৬ বছরের দীর্ঘ একটি ঘুম থেকে জেগে দেখতেন দেশটাকে, তাহলে তিনি কপালে চোখ
তুলে অবকাঠামোর অবিশ্বাস্য নতুন দৃশ্যাবলী এবং রাজধানীর চাকচিক্যই দেখতেন
না শুধু, কয়েক দিনের মধ্যে আবিষ্কার করতেন স্বভাবে আলাদা এক বাঙালিকে। তেমন
একটি ঘুম দেননি বলে আজ এমনকি নিজের পরিবর্তনটাও ধরতে পারছেন না। পায়ের
জুতো-স্যান্ডেলের মতো বাঙালির হাতে হাতে স্মার্টফোন নামের অপরিহার্য যে
সঙ্গী, যা কিনা তার স্ত্রী কিংবা প্রেমিকার চেয়েও আপন- টেকনোলজির কল্যাণে
দুনিয়াজুড়ে ঘটে যাওয়া মানুষের স্বভাবের সেই পরিবর্তনের দোষ ধরলে এই লেখক
পাঠকের মার খাবে। গা বাঁচানোর জন্য তাই এ লেখায় বাঙালির স্বভাব-বৈশিষ্ট্যের
সেসব পরিবর্তনের কথাই বলা হবে, সেগুলোকে কলমের সর্বাত্মক শক্তি দিয়েও গুণ
হিসেবে প্রতিপন্ন করা যাবে না; সর্বকালে, সর্বসমাজেই তা দোষের। বলে নেয়া
ভালো, এসব নেতিবাচক পরিবর্তন যার মধ্যে ঘটেনি, সম্ভবত তিনি পুরনো প্রজন্মের
বাঙালি আর যদি স্বাধীনতার পরের প্রজন্ম হয়, তাহলে ধরে নিতে হবে তার
জেনেটিক্সটাই এমন যে, নেতিবাচক পরিবর্তন নিতে পারে না। বাঙালি চরিত্রের
একটি বড় যে পরিবর্তন লক্ষ করা যাচ্ছে তা হল, তার রাগ বেড়েছে। এই রাগ যদি
অন্যায়ের বিরুদ্ধে ক্রোধ হতো, যেমনটা দেখিয়েছিলেন বঙ্গবন্ধু, সেটা খুশির
খবরই হতো তাহলে। বঙ্গবন্ধু বক্তৃতা করেছিলেন- ‘আয়ুব খানের ওপর আমার কীসের
রাগ? কীসের ঝগড়া? তার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছি? আর আমার মেয়ে সেখানে
কষ্টে আছে, সেজন্য? ঝগড়া তো করি আপনাদের জন্য।’ কিন্তু বাঙালির এখনকার রাগ
হল, রাগ করতে হয় তাই রাগ দেখানো! যেমন, একজন রিকশাওয়ালা যদি কোনো গাড়ির
মালিকের অন্যায় আচরণে তার প্রতি রাগ দেখায়, সেটাকে ন্যায্য শ্রেণীদ্বন্দ্ব
মেনে নিয়ে তাকে সমর্থন করাই সঙ্গত, অথবা না হোক তা শ্রেণীদ্বন্দ্বের মতো
উচ্চমার্গের তত্ত্ব, সমাজে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম তো বটেই। কিন্তু আমরা
দেখতে পাই এক রিকশা আরেকটিকে সামান্য ধাক্কা দিলেই দুই রিকশাওয়ালা তেড়ে আসে
একে অপরের দিকে। মুখে তাদের খিস্তিখেউড়। তারা ভুলে যায় স্বজাতির প্রতি
সহমর্মিতা। ধারণ করে অগ্নিমূর্তি। এই লেখক একদিন এমন এক পরিস্থিতিতে একজনকে
বলেছিল- আচ্ছা ওনার সঙ্গে (অপর রিকশাওয়ালা) তো তোমার আর কখনও দেখা না-ও
হতে পারে। কিছুক্ষণ পরই তুমি ভুলে যাবে এখনকার ঘটনা। তো এত কষ্ট করে ঝগড়া
করছো কেন? ঢাকার সোজা রাস্তাকে আঁকাবাঁকা পথ ভেবে বেপরোয়া গতিতে সার্কাস
দলের কর্মীর মতো মোটরসাইকেল চালাচ্ছে যে ছেলেটি, তার পরিচয় জানতে চান? সে
এক রাগী, উদ্ধত যুবক; তার সঙ্গে কোনো ধরনের ইয়ার্কি করবেন না, একদম খুন করে
ফেলবে! কাণ্ডটা দেখুন, ডাক্তারের ভুলে রোগী মারা গেছে। করণীয় কী?
সংশ্লিষ্ট ডাক্তারকে আইনের আওতায় নিয়ে আসা। অথবা মৃত্যুর মতো বড় ঘটনা
যেহেতু, ওই বিশেষ ডাক্তারকে মারধর করলেও সেটাকে মুহূর্তের উত্তেজনা হিসেবে
মেনে নেয়া যায়। কিন্তু হাসপাতাল বা ক্লিনিকটির অবকাঠামোগুলো তো কোনো দোষ
করেনি কিংবা অন্য ডাক্তার ও নার্সরা। হ্যাঁ, কর্তৃপক্ষ কেন এমন এক অযোগ্য
ডাক্তারকে নিয়োগ দিয়েছে সে প্রশ্নও তোলা যায় বৈকি। কিন্তু এসব ব্যাপারে
আইনি বিহিতের কথা না ভেবে শুরু হবে নির্বিচার ভাংচুর, পারলে ক্লিনিকটির
শয্যাশায়ী রোগীদেরও মেরে তাড়িয়ে দেয়! আবার দেখুন, এই ক্রিয়ার বিপরীতে
ডাক্তাররা কী প্রতিক্রিয়া দেখাচ্ছেন। তাদের এমন রাগ যে সেটা হামলাকারীদের
প্রতি নিক্ষেপের জন্য নয়, সেই রাগ তারা দেখাবেন নির্দোষ, মুমূর্ষু রোগীদের
ওপর। বন্ধ করে দেবেন শপথের সেবাধর্ম। রোগীর মতো এত কার্যকর, এত ফলদায়ক
জিম্মি আর হয় নাকি? রাগ যদি দেখতে চান, তো শাহবাগের মোড়ে কিছুদিন ঠায়
দাঁড়িয়ে থাকুন। খোদা না করুন, দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র
নিহত বা আহত হলেই দেখবেন স্ফুলিঙ্গ কীভাবে দাবানল হয়ে ওঠে। কেউ একজন শুধু
মুখে উচ্চারণ করবে- চল্- ব্যস্ রণক্ষেত্র হয়ে গেল শাহবাগ এলাকা! আর পরিবহন
শ্রমিকের রাগ? তিনি যদি হতেন নারী, তাহলে রবীন্দ্রসঙ্গীত গাইতাম- তুলনাহীনা
রে! যাত্রীকে একচোট নিতে না পারলে সংবিধান মোতাবেক তিনিও যে সমান নাগরিক
তা প্রমাণ করা যায় না, আর তাই রাগের প্রতি তার এত আগ্রহ। বাংলাদেশের
সর্বত্রই এখন রাগের ছড়াছড়ি। কাজের চাপ বাড়লে নাকি রাগও বাড়ে। হবে হয়তো।
কাজের চাপ বেড়েছে বলেই না জিডিপি বেড়ে এখন ৭.৩ শতাংশ। রাগও বেড়েছে সমান
তালে। বড় কর্তা রাগ দেখাচ্ছেন মাঝারি কর্তাকে, মাঝারি ছোটকর্তাকে। পিওন যে
পিওন, সে-ও রেগে উঠছে ঝাড়–দারের ওপর। আর ক্লায়েন্ট হলে তো কথাই নেই। কী
চান, কাকে চান, কেন চান, এখন হবে না, যান তো যান- এই সবই এখন কমন সংলাপ।
বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান। মনোবিজ্ঞানের শিক্ষক ক্লাসে রাগের ওপর লম্বা
লেকচার দিলেন- রাগ কেন হয় ইত্যাদি ইত্যাদি। ছাত্রছাত্রীদের ইংরেজিও শোনালেন
খানিকটা, বললেন- Anger is an emotion that involves a strong
uncomfortable and hostile response to a perceived provocation, hurt or
threat. এরপর থিওরিটিক্যালের ক্লাস শেষে তিনি ঢোকেন প্র্যাকটিক্যালে।
বিরুদ্ধবাদী সতীর্থের ওপর চটে ওঠা প্রথমে, অতঃপর ধীরে ধীরে রাগের পারদ উঠতে
থাকে উপরে, সবশেষে হাতাহাতি। তবে সব রাগের সেরা বুঝি রাজনৈতিক রাগ। এই
রাগে ক্রোধান্বিতের শরীরই শুধু কাঁপতে থাকে না, প্রকম্পিত হয়ে ওঠে সমগ্র
জনপদ। এই রাগ মানুষকে বন্যপ্রাণীর আকার দেয়, অথবা সে হয়ে ওঠে ড্রাকুলা।
রক্ত চুষে বিজয়ের পতাকা হাতে সে বিকৃত মুখে হাসে তৃপ্তির হাসি। অবশ্য
রাজনৈতিক রাগ যে মুখণ্ডলকে সবসময় বিকৃত করে রাখে তা নয়, রাজনীতির ঠাণ্ডা
রাগ বলেও একটা কথা আছে। ঢাকাইয়া এক ফিল্মে ভিলেইন যখন খুব নরম স্বরে বলে-
আমি কিন্তু মাইন্ড করলাম- তখন ধরে নিতে হয় এবার একটা লাশ পড়তে যাচ্ছে।
সত্তরের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক অতি সফিসটিকেটেড সন্ত্রাসী বাস
করতেন। তিনি ছিলেন সন্ত্রাস জগতের সম্রাট (তার নামে একজন মোগল সম্রাট
ছিলেন), শরীর তার সাপের মতো ঠাণ্ডা, মুখমণ্ডলে সদা মধুর হাসি, রাগ-বিরাগের
চিহ্নমাত্র নেই সেখানে। তো একদিন তিনি মধুর ক্যান্টিনে ক্যাডার (শব্দটির এই
নেতিবাচক ব্যবহার প্রথমে কে শুরু করেছিলেন জানি না) পরিবেষ্টিত হয়ে চা
খাচ্ছেন। এমন সময় তার লেফটেনেন্ট এসে বলল- বস্ নসু তো বাইড়া গ্যাছে!
সম্রাট, যেন তার বাসায় আগত মেহমানকে খেতে বলছেন এমন আতিথেয়তার ভঙ্গিতে
বললেন- খায়া দে! পরদিন দেখা গেল নসুর মুণ্ডু পড়ে আছে কাঁটাবনে, ধড়ের কোনো
খোঁজ নেই। সম্রাট এখন প্রয়াত, এবার টেক্সাসের কাউবয় মার্কা এক রোমান্টিক
পিস্তলবাজ বাঙালি নায়কের কথা পড়–ন। ক্লিনটন দশম গ্রেডের ছাত্রাবস্থায় একদিন
প্রেসিডেন্ট কেনেডির সান্নিধ্যে এলে কেনেডি তাকে জিজ্ঞেস করেছিলেন বড় হলে
সে কী হবে? ক্লিনটন বলেছিলেন- আমি তোমার মতো প্রেসিডেন্ট হবো। হয়েওছিলেন
তিনি। আমাদের এই মেধাবীও এক রাষ্ট্রপতির কাছাকাছি যেতে পেরেছিল। প্রয়াত সেই
রাষ্ট্রপতিকে সে কী বলেছিল জানা যায় না। হয়তো মনে মনে বলেছিল, ইওর
এক্সেলেন্সি, আমি একজন নামকরা সন্ত্রাসী হতে চাই! আশির দশকের এই মান্যবর এক
মডেল কন্যার হত্যা মামলার আসামি হয়ে এখন বিদেশে পলাতক রয়েছেন। তিনি বলতেন-
তবলা যদি বাদ্যযন্ত্র হতে পারে, আমার পিস্তল কেন হবে না? নূপুরের রিনিঝিনি
যদি শিল্প হয়, আমার স্টেনগানের সিঙ্গল ফায়ার-ব্রাশ ফায়ার কেন বাদ যাবে?
বাঙালির স্বভাব-বৈশিষ্ট্যের যাবতীয় পরিবর্তনের কথা বলতে চেয়েছিলাম। কাগজে
কুলোবে না, তাই আর মাত্র একটি বলেই শেষ করতে হবে। হ্যাঁ, বাঙালির রাগ
বেড়েছে যে হারে, লজ্জাবোধ কমেছে সমান তালে। পাকিস্তান আমলের শেষদিকে ঢাকা
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ও ‘বিলেতে সাড়ে সাতশ দিন’-এর
লেখক ড. আবদুল হাই ট্রেনে কাটা পড়ে মরেছিলেন। তার বিরুদ্ধে নাকি
ডিপার্টমেন্টের একটি আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল এবং সে কারণে
লজ্জায়-অপমানে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন তিনি। তাই যদি সত্যি হয়, তাহলে
কতই বা হবে সেই টাকার পরিমাণ! অথচ স্বাধীন বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা
কেলেঙ্কারির স্টিকার কপালে সাঁটানো আরেক আবদুল হাই (বাচ্চু) কী সুন্দর
ঘুরে বেড়াচ্ছেন! দুই হাই-এ কত পার্থক্য! শুধু বাচ্চু নয়, চোখের পর্দা ধীরে
ধীরে সরে যাচ্ছে বাঙালির, অচিরেই হয়তো একেবারেই উঠে যাবে তা। উপমাটা চোখের
না হয়ে কানের হলেই বোধহয় ভাবটা স্পষ্ট হবে। স্বাধীনতাপূর্ব এই বঙ্গে কারও
বিরুদ্ধে সামান্য অভিযোগ উঠলে সে কাটা কানটি এক হাত দিয়ে ঢেকে রাস্তার
কিনার দিয়ে হাঁটতো, যেন কেউ কানকাটা না বলতে পারে। স্বাধীন বাংলাদেশের
বর্তমান পর্যায়ে পাহাড়সম অভিযোগে দুই কানই যেহেতু কাটা পড়ছে, তাই আর কেউ তা
ঢাকার ব্যর্থ চেষ্টা করে না।
হাঁটে রাস্তার মধ্য দিয়া। অমন যে ‘লজ্জা
নারীর ভূষণ’ শুনে এসেছি এতকাল, সেই স্ত্রীও ষাটের দশকের মতো স্বামীকে বলে
না- বেতনের অনেক দেরি, তো টাকা পেলে কোথায়? বরং রসিয়ে রসিয়ে শোনে ঘুষের
কাহিনী। শুনে মনে মনে বলে- সাহেবের কী দাপট! আজকাল পাত্রের বেতন নিয়ে মাথা
ঘামায় না কেউ, জানতে চায় হবু জামাই বসে কোন্ চেয়ারে। বেতন আবার কী! শুধু
ঘুষ নয়, হত্যা-ধর্ষণ-জালিয়াতি-প্রতারণা-নকলবাজি, এমনকি দুগ্ধপোষ্য শিশু
ধর্ষণ- কোনো অভিযোগেই লজ্জিত নয় অভিযুক্ত অথবা তার নিকটাত্মীয়রা। বরং পিতাই
সন্তানকে ধমকাচ্ছেন- টাকা দিলাম, প্রশ্ন পেলি না ক্যান্? এমন এক সমাজ তৈরি
করে ফেলেছি, যেখানে পত্রিকায় সন্ত্রাসীর ছবি ছাপা হলে সে লজ্জিত না হয়ে
সেই ছবি দেখিয়ে চাঁদার হার বাড়ায়! এক শীর্ষস্থানীয় বিশিষ্ট ব্যক্তির সৌদি
আরবে টাকা পাচারের খবর কেন ছাপা হল না, তাতে মাইন্ড করেছেন অনেকে। বলি কী,
তাতে কি কিছু লাভ হতো? নাকি তার ভোট কমত? ইয়েস, দিস ইজ বাংলাদেশ! কে জানত
স্বাধীনতার এত চড়া মূল্য! জেলায় জেলায় ড্রামে ড্রামে রক্ত আর বাঙ্কারে
বাঙ্কারে নারীর সম্ভ্রম দিয়েও পরিশোধ হল না মূল্য! এ কোন্ দোকানি,
লজ্জাবোধের বিনিময়ে স্বাধীনতা বেচে! চারদিকে যে অনাচার-অবিচার দেখে চলেছি
আমরা, লজ্জাবোধের অভাব তার অন্যতম বড় কারণ। আত্মসম্মানবোধসম্পন্ন মানুষ
কখনও দৃষ্টিকটু কাণ্ড ঘটাতে পারে না, বলতে পারে না অশ্রাব্য কোনো কথা।
অতঃপর শেষ প্যারাটা এমন : আমরা যারা ইতিমধ্যেই লজ্জাবোধ হারিয়ে ফেলেছি,
সেইসব অভিশপ্তের শাপমোচনের চেয়ে জরুরি নতুন প্রজন্মকে একটি নতুন শিক্ষা
দেয়া। স্কুল-কলেজে ছাত্রছাত্রীদের আর বলার দরকার নেই যে, শিক্ষাই জাতির
মেরুদণ্ড। তারা তো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাই নিচ্ছে, এটাকে জাতির মেরুদণ্ড
আখ্যা দিয়ে ইন্সপায়ার করার দরকার নেই। বরং তাদের শেখাতে হবে লজ্জাবোধই
জাতির মেরুদণ্ড! লজ্জাবিষয়ক কোনো মন্ত্রণালয় গঠন করা যায় কিনা, সেটাও ভেবে
দেখা যেতে পারে! অথবা বর্তমান সংস্কৃতি মন্ত্রণালয়ের নতুন নামকরণ হতে পারে
সংস্কৃতি ও লজ্জাবিষয়ক মন্ত্রণালয়। ঠাট্টা না, সিরিয়াসলি। পুনশ্চ এক. ১৩
ডিসেম্বর বুধবার অনির্ধারিতভাবে প্রকাশিত ‘সোফিয়া কি একদিন সুফিয়ার চেয়ে
বেশি ভালোবাসবে?’ লেখাটিতে হৃদয় ও আত্মা নিয়ে কিছু কথা ছিল। দু’-একজন পাঠক এ
দু’য়ের পার্থক্যটা ভালোভাবে বুঝতে চেয়েছেন। আসলে মানুষের চিন্তা-চেতনা,
অনুভূতি সবই তো মস্তিষ্কের খেলা। তারপরও আমরা বলি, তুমি পাষাণ হৃদয় অথবা
এমন সহৃদয় আর হয় না! আর আত্মা? এটা আসলে এক নিরাকার শক্তি, যা জীবনের জটিল
সন্ধিক্ষণগুলোয় সক্রিয় হয়ে ওঠে। সোনিয়া গান্ধী যখন প্রধানমন্ত্রিত্বের পদ
প্রত্যাখ্যান করে মনমোহন সিংকে জায়গা করে দিয়েছিলেন, তখন বলেছিলেন- আমি
অন্তরাত্মার ডাক শুনতে পেয়েছি। তিনি কিন্তু বলেননি- হৃদয়ের ডাক শুনেছি।
আসলে ইউরোপিয়ান আত্মা বলেই পেরেছেন তিনি এমন একটি অবস্থান নিতে, ইন্ডিয়ান
আত্মা হলে তা সম্ভব ছিল না। আত্মা মানুষের এমনই এক অনুষঙ্গ, যার বলে নিছকই
বেঁচে থাকার তাগিদে পতিতা বনেছে যে নারী, সে সন্তুষ্ট থাকে এই ভেবে যে, দেহ
নষ্ট হলেও তার চরিত্র ঠিক রয়েছে; আবার যখন সে অনুশোচনা করে, তখন তা এই
আত্মার শক্তিতেই। এখানে হৃদয়ের কোনো ফাংশন নেই। দুই. এই লেখায় অধ্যাপক
আবদুল হাইয়ের প্রসঙ্গ আসায় একটা মজার ঘটনা মনে এলো। পাকিস্তানি শাসকগোষ্ঠী
বাঙালির রবীন্দ্রচর্চা নিরুৎসাহিতই করেনি শুধু, নিষেধাজ্ঞাও আরোপ করেছিল এর
ওপর। তো পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান একবার হাই স্যারসহ
শিল্প-সাহিত্য জগতের অনেককেই গভর্নর হাউসে (বর্তমানে বঙ্গভবন) ডেকেছিলেন।
একপর্যায়ে তিনি রাগতস্বরে অতিথিদের বলেছিলেন- আপনারা রবীন্দ্রসঙ্গীত লিখতে
পারেন না? হাই স্যারের উত্তর ছিল- পারব না কেন, পারি; কিন্তু সেটা তো হবে
হাইসঙ্গীত!
মাহবুব কামাল : সাংবাদিক
mahbubkamal08@yahoo.com
মাহবুব কামাল : সাংবাদিক
mahbubkamal08@yahoo.com
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1395)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
-
▼
2017
(8870)
-
▼
December
(1121)
-
▼
Dec 21
(51)
- চট্টগ্রামে সিগারেটের আগুনে পুড়লো ৪ ঘর
- ‘জাতিসংঘ না মানলেও জেরুজালেমই ইসরায়েলের রাজধানী’
- শিগগিরই কমবে পেঁয়াজের দাম
- ৭৫০ গুমের তথ্য দিয়ে খালেদার টুইট
- কনসার্টের মঞ্চ ভেঙে ডিজে শিল্পীর মৃত্যু
- মেয়েকে নিয়ে কানাডায় চলে গেলেন তিন্নি
- রাখাইনের উন্নয়নে ভারত-মিয়ানমারের চুক্তি
- খোঁজ মিলল প্রথম বিশ্বযুদ্ধে হারিয়ে যাওয়া ডুবোজাহাজের
- এবি ব্যাংকের শীর্ষপদে পরিবর্তন
- বান্দরবানে ১৪০তম ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ শুরু
- প্রাথমিক সমাপনীর ফল ৩০ ডিসেম্বর
- লোহাগাড়ায় যুবককে কুপিয়ে হত্যা
- গণহত্যার দায়ে অভিযুক্ত হতে পারেন সু চি?
- দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলোকে এক করে দেওয়ার পরামর্শ
- লজ্জাবোধই জাতির মেরুদণ্ড
- বিএনপির পোলিং এজেন্ট বের করে দেয়া হচ্ছে: রিজভী
- হঠাৎ উধাও ডুবোজাহাজ, খোঁজ মিলল ১০৩ বছর পর
- কলম্বিয়ায় ২০১৭ সালে শতাধিক শ্রম অধিকার ও মানবাধিকা...
- বিষখালী নদীতে অবৈধ জাল জব্দ
- ‘বাধা দিলে গণধর্ষণ করাতেন স্বামীজি’
- শিক্ষিকা-ছাত্রের অন্যরকম সম্পর্ক
- সবার জন্য উন্মুক্ত মাশরাফির অ্যাম্বুলেন্স
- চট্টগ্রামে সাড়ে ৭ লাখ শিশু ভিটামিন-এ ক্যাপসুল খাবে
- ভূমিকম্পে কেঁপে উঠল তেহরান
- জেরুজালেম ইস্যুতে বিপক্ষে গেলে আর্থিক সাহায্য কমবে...
- টালমাটাল অবস্থায় কুর্দিস্তান সরকার : স্পিকারের পদত...
- নিখোঁজ আতঙ্কে দিন কাটে উইঘুর মুসলিমদের
- উজ্জীবিত করতে গালে চড়!
- নদী ড্রেজিংয়ে ব্যয় নিয়ে প্রশ্ন
- ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী অপসারিত
- সবার নজর রংপুরে
- চিকিৎসা শেষে বাসায় ফিরলেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী
- ভারতে বড়দিন পালনে কট্টরপন্থী হিন্দুদের বাধা
- বরগুনায় আলু চাষীদের মাথায় হাত
- প্রধানমন্ত্রী নির্দেশিত প্রকল্পেও বাধা
- প্রশ্নপত্র ফাঁস নাকি জাতির সর্বনাশ
- ভাঙলেও জোড়া লেগে যাবে স্মার্টফোনের কাচ!
- ডিজিটাল ওয়ার্ল্ডের সেরা স্টল অ্যাওয়ার্ড জিতেছে ইজে...
- একাত্তর: আগে-পরে ৪- খবরটি থিয়েটার রোডে পৌঁছালে মর্...
- ঘাড়, মাথা ও বুক ব্যথা
- শীতে শিশুর যত্নে গোসল
- এভারেস্টকেও ঢেকে ফেলবে ‘ওয়েডিং গাউন’!
- ২৫ বছর ফ্রিজে রাখা ভ্রূণ থেকে শিশুর জন্ম
- আকায়েদকে ঘিরে রহস্য ঘনীভূত, অনেক প্রশ্ন
- রোহিঙ্গাদের কান্না, বাকরুদ্ধ ইলদিরিম
- হারিয়ে যাচ্ছে কাটারিভোগ ধান by পিয়াস সরকার
- সরকারকে অস্থিতিশীল করছে না সেনাবাহিনী- পাকিস্তানি ...
- মার্কিন নীতি প্রত্যাখ্যান করল ইরান, তুরস্ক ও আজারব...
- সৌদি আরব ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে
- একাত্তর: আগে-পরে, ৩- মুজিব বাহিনীর লক্ষ্য ছিল ভ্রা...
- ‘মা-বাবা কই’
-
▼
Dec 21
(51)
-
▼
December
(1121)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment