Tuesday, December 13, 2011
আন্তর্জাতিক : মিয়ানমার-গণতন্ত্রের পথে বন্ধুর অভাব ইেন by শ্রাবণ সরকার
আন্তর্জাতিক : মিয়ানমার-গণতন্ত্রের পথে বন্ধুর অভাব ইেন by শ্রাবণ সরকার
বেসামরিকীকরণের পথে কি সত্যিই হাঁটছে মিয়ানমার? গণতান্ত্রিক শাসনব্যবস্থায় উত্তরণের প্রচেষ্টা কি লক্ষ করা যাচ্ছে অং সান সু চির দেশে? টানা পাঁচ দশকের সামরিক শাসনের অন্ধকার ফুঁড়ে কি গণতান্ত্রিক আলো ফুটে উঠছে বিশ্ব থেকে কার্যত একঘরে হয়ে পড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে? এসব গুরুতর ও আগ্রহ-জাগানিয়া প্রশ্নের এক কথায় সহজ-সরল উত্তর 'হ্যাঁ' বলা যেতেই পারে। এর স্বপক্ষে তথাকথিত নির্বাচিত বর্তমান বেসামরিক সরকারের বেশ কয়েকটি পদক্ষেপ উল্লেখ করা যায়, যা গণতন্ত্রায়নের সুস্পষ্ট লক্ষণ।
সাবেক জান্তা সরকারের সময় বিলুপ্ত হওয়া সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) আবারও রাজনীতিতে ফেরার পথ উন্মুক্ত হওয়া, সরকারের সঙ্গে সু চির দফায় দফায় বৈঠক অনুষ্ঠান, আসন্ন উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় সু চির সম্মত হওয়া, প্রথমবারের মতো শান্তিপূর্ণ প্রতিবাদ-সমাবেশের সুযোগ রেখে আইন প্রণয়ন, সরকার ও দেশটির প্রধান উপজাতি গেরিলা দলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি, বেশ কয়েকজন রাজনৈতিক বন্দির মুক্তি পাওয়া ইত্যাদি।
মার্কিন-ছোঁয়া!
এ কথা স্বীকার করতেই হবে, মিয়ানমার সরকারের গণতন্ত্রমুখীন কর্মসূচির ব্যাপারে বিশ্ব-মনোযোগ বেশি মাত্রায় প্রগাঢ় হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সফরের মধ্য দিয়ে। সাম্প্রতিক সময়ে মিয়ানমারে কয়েকটি কূটনৈতিক সফর বিশ্বব্যাপী আলোচনায় আসে, তৈরি হয় চাঞ্চল্য। তবে হিলারির মতো এত মনোযোগ কোনো সফরকারীর ভাগ্যে কখনো জোটেনি। অর্ধ শতকেরও বেশি সময় পরে মার্কিন এই উচ্চপদস্থ প্রতিনিধির মিয়ানমার সফরের দিকে ছিল সবার নজর, বন্ধু-শত্রু নির্বিশেষে। শেষবার ১৯৫৫ সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন ফস্টার ডালেস মিয়ানমার সফর করেছিলেন। হিলারির আগে দেশটিতে ঘুরে গেছেন বেলারুশের প্রধানমন্ত্রী। আর শেষতক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের 'পোশাকসর্বস্ব' গণতান্ত্রিক সরকারের আতিথ্য গ্রহণ করলেন। সব মিলিয়ে 'নিভৃতচারী' মিয়ানমারের ওপর এখন ফ্ল্যাশ-লাইট! তবে এর রকমফেরে ভিন্নতা রয়েছে।
শুধুই পোশাক বদল!
গত বছরের নভেম্বরে বিতর্কিত পার্লামেন্ট নির্বাচনের মধ্য দিয়ে তথাকথিত বেসামরিক সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয় মিয়ানমারে। সাবেক জেনারেল থেইন সেইনের বর্তমান সরকারকে এখনো গণতান্ত্রিক বাতাবরণে 'উর্দি-আশ্রিত' সরকার বলেই ভাবা হয়। সেনাকর্মকর্তাদের পোশাকের বদল ঘটেছে, খাকি ছেড়ে মিয়ানমারের পুরুষদের জন্য ঐতিহ্যবাহী লুঙ্গি পরা শুরু করেছেন তাঁরা।
দেশটির দিকে এই সন্দেহের শর নিক্ষেপের অসংখ্য কারণও বর্তমান। মিয়ানমারের সামরিক বাহিনী পৃথিবীর অন্যতম দীর্ঘমেয়াদি সামরিক শাসন চালিয়ে আসছে সেখানে। ১৯৬২ সালে দেশটির শাসনক্ষমতা কুক্ষিগত করার পর তা টিকিয়ে রাখতে হেন কোনো নৃশংস ও মানবতাবিরোধী পদক্ষেপ নেই, যা তারা নেয়নি! অং সান সু চির নিশ্চিত বিজয় তথা গণতান্ত্রিক সরকারব্যবস্থা কায়েম নস্যাৎ করে তাঁকে নানা ছলছুতোয় দেড় দশক গৃহবন্দি করে রাখেন সামরিক কর্তাব্যক্তিরা। ১৯৯০ সালে সু চির এলডিপি বিপুল ভোটে জয়ী হয়েছিল। সরকারের বিরুদ্ধে যাঁরাই যখনই টুঁ শব্দটি করেছেন, গণতন্ত্রের দাবিতে মুখ খুলেছেন, তাঁদের নির্বিচারে হত্যা করা হয়েছে। হাজার হাজার গণতন্ত্রপন্থীকে ঠেলে দেওয়া হয়েছে কারা প্রকোষ্ঠের অন্ধকারে। জাতিগত দমন-পীড়নেও সামরিক জান্তা সরকার ছিল কঠোর হস্ত।
হিসাব-নিকাশের খতিয়ান
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরকে মিয়ানমার সরকারের গৃহীত গণতান্ত্রিক কর্মসূচির স্বীকৃতিই বলে জ্ঞান করা হচ্ছে। তবে পুরো বিষয়টিকে এত সরলীকরণ করা যাচ্ছে না। কারণ কৌশলগত কারণে বিশ্বের দুই 'প্রতিযোগী' পরাশক্তি_যুক্তরাষ্ট্র ও চীনের কাছে মিয়ানমারের গুরুত্ব বিবিধ কারণেই অনেক। পাশাপাশি বিশ্বভূমে ক্রমেই মাথা চাড়া দিয়ে ওঠা 'জ্বালানি-খাদক' ভারতও তার নাকের ডগায় থাকা প্রতিবেশী দেশটির ওপর নিজের আধিপত্য বিস্তৃত করতে চায়, অন্তত গ্যাস পাওয়ার স্বার্থে। চীন ও ভারতের মধ্যে মিয়ানমার বাফার স্টেট।
ভারত-চীন বৈরিতা
ভারত ও চীনের মধ্যে রয়েছে বড় ধরনের ভৌগোলিক ও রাজনৈতিক বিরোধ। সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের কাজিয়া আজও অমীমাংসিত। অন্যদিকে চীন সরকারের 'পরম-শত্রু' তিব্বতের আধ্যা@ি@@@ক নেতা দালাইলামা ও তাঁর অনুসারীদের আশ্রয় দিয়ে বরাবরই বেইজিংয়ের বিরাগভাজন হয়ে আছে ভারত। তাই বর্তমান বিশ্বের রাজনীতি ও অর্থনীতির চালকের আসনে বসা এই দুই গুরুত্বপূর্ণ চালক-রাষ্ট্রকে অনেক বিশেষজ্ঞ একসঙ্গে 'চিনডিয়া' বললেও কার্যত তাদের ঐক্যের জায়গা খুবই কম। তাই প্রতিদ্বন্দ্বিতামূলক আধিপত্যবাদের পথেই তাদের পথচলা। তাই মিয়ানমারের 'দখল' নিতে কেউ কাউকে ছাড় দেবে বা সমঝোতার পথে হাঁটবে বলে মনে হয় না।
চিরদিনের চীনা খাতির
ঐতিহ্যগতভাবেই মিয়ানমারের সামরিক-বেসামরিক নির্বিশেষে সব আমলের প্রধান সমর্থক ও সহযোগী চীন। দেশটির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ ছাড়া মিয়ানমারের সেনাবাহিনী এত দিন ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে পারত না বলেই বেশির ভাগ বিশ্লেষক মনে করেন। চীন চায় মিয়ানমারের উপকূলে বঙ্গোপসাগরে একটি নৌবন্দর। মালাক্কা প্রণালি দিয়ে মধ্যপ্রাচ্যসহ আফ্রিকার জ্বালানি আমদানি করা তাহলে তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। বিপরীতে ভারতও এখন মিয়ানমার সরকারের সঙ্গে তাদের দহরম-মহরম অনেকটাই বাড়িয়েছে। ক্রমবিস্তৃত অর্থনীতির এই দেশটির লক্ষ্য মিয়ানমারের প্রাকৃতিক গ্যাসের খরিদ্দার হওয়া। বাংলাদেশ থেকেও গ্যাস পাওয়ার তাদের খায়েশ ছিল। তবে তা পূরণ না হওয়ায় তারা মিয়ানমারের দিকে ঝুঁকেছে। ভারত চায়, এ গ্যাস আমদানিতে বাংলাদেশের বুকের ওপর দিয়ে পাইপ বসাতে। মিয়ানমার প্রশ্নে চীন ও ভারতের অবস্থান না হয় বোঝা গেল, কিন্তু পশ্চিমপারের আমেরিকা কেন?
প্রশান্ত নাকি অশান্ত-মহাসাগরীয় অঞ্চল!
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জবানিতে, চলতি শতকের বিশ্ব নিয়ন্ত্রণ করবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। অর্থনৈতিক ও রাজনৈতিক কেন্দ্রবিন্দু পশ্চিম থেকে ক্রমে পুব অভিমুখে সরছে। সুতরাং বরাবরের মতো বিশ্বের আনাচ-কানাচে নাক গলানোর মতো আমেরিকাও এ অঞ্চলে তাদের জোরদার উপস্থিতি জারি রাখতে চায়। বিশ্ব অর্থনৈতিক মন্দায় অনেকটা কাবু যুক্তরাষ্ট্র সামরিক খাতে তাদের অর্থ বরাদ্দ কমাতে বাধ্য হলেও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের সামরিক শক্তি কমাবে না। বরং দিনদিন জোরদার করারই ঘোষণা দিয়েছে তারা। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে ওবামা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 'আগাম গুরুত্ব' তুলে ধরে অস্ট্রেলিয়ায় আড়াই হাজার পর্যন্ত মেরিন সেনা মোতায়েনের ঘোষণা দেন।
মার্কিন-চীন রেষারেষি...
বলাই বাহুল্য, অস্ট্রেলিয়ায় মার্কিন সেনা মোতায়েনের উদ্যোগকে ভালো চোখে দেখছে না চীন। যুদ্ধংদেহী প্রতিক্রিয়া না জানালেও এ অঞ্চলে ক্রমেই বলবান ও প্রভাব বিস্তারকারী চীন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুরোপুরি ঠিক হচ্ছে না। অস্ট্রেলিয়ায় ওবামার সফর শেষ হতে না হতেই মিয়ানমারে হিলারির সফরের ঘোষণা আসায় চীন পড়ে যায় ফাঁপরে! যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছিল, গণতান্ত্রিক শাসনব্যবস্থায় উত্তরণের লক্ষ্যে মিয়ানমার সরকারের সংস্কার কর্মসূচিকে উৎসাহিত করাই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরের উদ্দেশ্য। কিন্তু চীন অন্য গন্ধ পায়! বিশেষজ্ঞরা মনে করেন, হিলারির এ সফরের উদ্দেশ্য কেবল গণতন্ত্রের পথে জান্তা-সমর্থিত সরকারের সংস্কারের হালহকিকত খতিয়ে দেখা বা উৎসাহ দেওয়া নয়, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের প্রভাব-আধিপত্য বিস্তারের লড়াইকেও বেগবান করা। চীনের দোরগোড়ায় থাকা মিয়ানমার কৌশলগত কারণে ওয়াশিংটনের কাছে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ায় মার্কিন সেনা মোতায়েনের উদ্যোগকে যেমন চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পাল্টা পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা, মিয়ানমার সফরকেও তারই 'বর্ধিত' অংশ হিসেবে মনে করেন তাঁরা।
চীনা চেষ্টা!
মিয়ানমারের ব্যাপারে যুক্তরাষ্ট্রের এই মনোযোগী হয়ে ওঠার প্রেক্ষাপটেই হিলারির সফরের দিন কয়েক আগে নেপিডোর সঙ্গে সম্পর্ক জোরদারের ঘোষণা দেয় চীন। হিলারির সফর শুরুর দিনও (১ ডিসেম্বর) চীন হুঁশিয়ারি দিয়ে বলে, পশ্চিমাদের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক স্থাপনে তাদের আপত্তির কিছু নেই। মিয়ানমার চাইলে পশ্চিমা বিশ্বের সঙ্গে উষ্ণতা বাড়াতে পারে। তবে তাদের দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র মিয়ানমারের স্বার্থহানি তারা মেনে নেবে না।
মিয়ানমার-চীন উষ্ণতা কি কমছে?
গত সেপ্টেম্বরে ইরাবতী নদীতে বাঁধ নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেয় মিয়ানমার। এতে দুই দেশের সম্পর্ক অপ্রত্যাশিত বাঁকের মুখে পড়ে। বৃহদাকার ওই জলবিদ্যুৎ প্রকল্পের অর্থায়ন করছে চীন। পরিবেশবাদীরাসহ সাধারণ মানুষ ওই বাঁধ নির্মাণের বিরোধী। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতিও চোখে পড়ার মতো। সঙ্গে বাড়ছে চীনা অভিবাসন। এসব কারণে চীনের প্রতি বিরূপ মিয়ানমারের জনগণ। বলা হচ্ছে, এই পরিবর্তিত জনমতের চাপেই সরকার বাঁধ নির্মাণ স্থগিত করেছে।
বাণিজ্যই বড় কথা!
রাষ্ট্রে রাষ্ট্রে মিত্রতা-বৈরিতার একমাত্র নিয়ামক বোধ করি স্বার্থ! মিয়ানমারের সামরিক শাসনে বরাবরই নাখোশ ও ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাপী 'গণতন্ত্রের ঠিকা' নেওয়া এই দেশটি তাই মিয়ানমারের ওপর অবরোধ আরোপ করে। এখনো তা বলবৎ রয়েছে। অথচ ব্যবসা-বাণিজ্যের যোগাযোগ কিন্তু অক্ষুণ্ন আছে মিয়ানমারের সঙ্গে! প্রাকৃতিক সম্পদে, বিশেষ করে গ্যাস সম্পদে সমৃদ্ধ মিয়ানমারের গ্যাস ক্ষেত্রগুলোর বিরাট অংশে চুটিয়ে ব্যবসা করছে মার্কিন তেল-গ্যাস কম্পানি শেভরন। এর সঙ্গে জড়িত আরেক মার্কিন কম্পানি হ্যালিবার্টন। কাঠ, গাড়ি নির্মাণ ও পর্যটনের মতো বেশ কয়েকটি খাতে ব্রিটিশ কম্পানির ব্যবসা রয়েছে মিয়ানমারে। অস্ত্র বিক্রি তো রয়েছেই। দেশটিতে রয়েছে ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডার একাধিক কম্পানির ব্যবসা। এমনকি ইসরায়েলও এ তালিকায় বাদ নেই।
মিয়ানমার-মার্কিন দূরত্ব
মিয়ানমারের অভ্যন্তরীণ কর্মকাণ্ড সম্পর্কে খুব কমই জানে মার্কিনরা। তাই দেশটির সামরিক সরকারের ব্যাপারে তাদের 'কল্পিত ভয়' রয়েছে। বিপরীতে সম্ভাব্য মার্কিন আগ্রাসনের ব্যাপারে মিয়ানমারের সেনাবাহিনী বরাবরই উদ্বিগ্ন। এ উদ্বেগের বশবর্তী হয়েই ২০০৫ সালে আকস্মিকভাবে ইয়াঙ্গুন থেকে প্রত্যন্ত নেপিডোতে রাজধানী স্থানান্তর করে তারা। এর তিন বছর পর ঘূর্ণিঝড় নার্গিসের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে দেশটি। প্রাকৃতিক সেই তাণ্ডবে প্রায় এক লাখ ৩৮ হাজার মানুষের প্রাণহানি ঘটে। কিন্তু সেই দুঃসময়েও মার্কিন সহায়তা প্রস্তাব প্রত্যাখ্যান করে জান্তা সরকার।
কার গলে পরাবে মালা?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্তও এশিয়াজুড়ে খাদ্যদ্রব্য রপ্তানি করত মিয়ানমার। প্রাকৃতিক গ্যাসসহ বেশ কয়েকটি পণ্যও ছিল তাদের রপ্তানির তালিকায়। সাক্ষরতা ও স্বাস্থ্যখাতেও উল্লেখযোগ্য অবস্থানে ছিল দেশটি। তবে বর্তমানে মানব উন্নয়ন সূচকে বিশ্বের সবচেয়ে নিচের দিকে থাকা দেশের অন্যতম মিয়ানমার। এ পরিস্থিতিতে গণতন্ত্রের পথে উত্তরণ ঘটাতে সচেষ্ট মিয়ানমার মানবিক পরিস্থিতিসহ সার্বিক উন্নয়ন ঘটাবে বলেই আশা করা হচ্ছে।
তবে বহির্বিশ্বে মিয়ানমারের 'মিত্ররাষ্ট্রের' তালিকায় কাকে ঠেলে কে জায়গা করে নেয়, সেটাই এখন দেখার বিষয়।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1442)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
December
(2900)
-
▼
Dec 13
(102)
- কদমতলীতে ছুরিকাঘাতে যুবক হত্যা-মিরপুরে প্রবাসীর ৪ ...
- আয়ের পথ হারাচ্ছেন তুরাগের জেলেরা-ভয়াবহ দূষণ
- শেষ অ্যাকশন ইনিংস by অনন্য রেজা করিম
- ওস্তাদের পথ ধরে শিষ্য
- পুরোটাই সাজানো by সৈয়দ মাহ্মুদ জামান
- ঘরের ভেতর প্রকৃতি
- শাড়িতে ফলসের ব্যবহার
- মেদ কমাতে করণী
- লাল-সবুজের ক্যানভাস
- কিংবদন্তির ডাকপিয়ন
- সিনেমা হলে নাটকের কাজ করেছি
- জাতিসংঘে বিরল ভালোবাসা
- কর আদায়ে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
- পশ্চিমা বিশ্বে বাংলাদেশের ইমেজ সংকট কেটে যাচ্ছে-সম...
- ব্যাংক থেকে সরকারের ঋণের চাপ কমছে by ওবায়দুল্লাহ রনি
- নেটিজেন-প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী বাংলাদে...
- অনুবাদ-ওয়াল স্ট্রিটে অরুন্ধতীর বক্তৃতা...
- জাপানে ছুটির মেজাজে মেসিরা
- ২৬ বছর পর কিউইদের নাটকীয় জয়
- যত বেশি খেলা, তত বেশি ভুল! by সারোয়ার সুমন
- অভিষেকেই উজ্জ্বল নাজিমউদ্দিন by রুবেল খান
- বিশ্লেষণ-'হীরক রাজার দেশ'-এর কথা ও ৯/১১ by শামস্ ...
- সাম্প্রতিক : সরকারি ও বিরোধী দলের ব্যর্থতা-সাধারণ ...
- আন্তর্জাতিক : মিয়ানমার-গণতন্ত্রের পথে বন্ধুর অভাব...
- টিপাইমুখ বাঁধ!-আপন শক্তিতে ঘুরে দাঁড়িয়ে নিজের অধ...
- ধর্মঘট-সংঘর্ষের মধ্যেই সিরিয়ায় পৌর নির্বাচন-দু'দি...
- রাহুলকে আন্নার খোঁচা ক্ষিপ্ত কংগ্রেস
- 'পাকিস্তান-যুক্তরাষ্ট্রের মধ্যে বিশ্বাসের ঘাটতি রয়...
- সু চির জীবনের অজানা অধ্যায় by রাইসুল ইসলাম
- সদ্য প্রয়াত জাতীয় অধ্যাপক, সাহিত্যিক কবীর চৌধুরীর ...
- সাধারণের মতো বিদায় নিতে চেয়েছিলেন তিনি by ইশতিয়াক ...
- প্রচ্ছদ রচনা : বাংলাদেশের শিল্পায়নের তিন কাল-ভারত...
- কবীর চৌধুরীঃ কাছের মানুষ দূরের মানুষ by সাইফুল্লাহ...
- অধ্যাপক কবীর চৌধুরী আর নেই
- তালেবানের সঙ্গে আলোচনার খবর মিথ্যা : গিলানি-ন্যাটো...
- পবিত্র কোরআনের আলো-ইহুদিরা সৌভাগ্যবান, তবে যুগে য...
- দূরের দূরবীনে-বাংলাদেশি অভিবাসীদের শীর্ষ অবস্থান :...
- কৃষিপণ্য : দরদাম নিয়ন্ত্রণে খুবই সতর্কতা প্রয়োজন b...
- নিউটন অনলাইনে
- টিপাইমুখ নিয়ে ব্যাখ্যা দাবি প্রসঙ্গে ফখরুল-পররাষ্ট...
- জাহাজভাঙা বিধিমালা চূড়ান্ত-আজ গেজেট প্রকাশ by ফারজ...
- সবজিভাণ্ডার-খাসখালীর দুই কূলে সবুজের সমারোহ by জাহ...
- বিদেশি নাগরিক ও সংগঠনকে সম্মাননা-বিতর্কিত সংস্থা আ...
- ভারতীয় ঋণ প্রকল্পের অগ্রগতি প্রধানমন্ত্রীকে জানাতে...
- বিপন্ন হতে চলেছে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব : খা...
- শেয়ারবাজার নিয়ে সেমিনারে মত-এসইসি ব্যর্থতা ঢাকতে চ...
- টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদ-সুরমা, কুশিয়ারা ও...
- কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন-সাক্কুকে জয়ী করতে ...
- সব শিক্ষা কর্মকর্তার বদলি স্থগিত-উদ্দেশ্য সুষ্ঠুভা...
- বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবি-বরিশালে বেসরকারি শিক্ষক...
- জাল সনদ নিয়ে আইনজীবী সহকারী!-২২ জনের সদস্যপদ বাতিল
- পরিচালকদের শেয়ার ধারণ-৩১ কম্পানি ডিএসইকে তথ্য জানা...
- ডিএসইতে বাড়লেও সূচক কমেছে সিএসইতে
- বসুন্ধরা সিমেন্টের ব্যাগ ডিজাইন করলেই পাঁচ লাখ টাকা
- ব্যাকটেরিয়ার উপস্থিতি-ইউরোপ থেকে ফেরত আসছে পানের ...
- শেষ হলো বাটেক্সপো-২০১১-গ্যাস-বিদ্যুৎ নিয়ে বিরোধী ...
- বাংলাদেশে ক্ষুদ্রঋণ কার্যক্রম চালাতে চায় আইডিবি by...
- গবেষকরা দুষলেন এসইসি ডিএসইকে-সংকট পুঁজির নয়, আস্থার
- যুবকের সম্পত্তি অধিগ্রহণ করতে যাচ্ছে কমিশন
- নিজ বাড়িতে এক যুগ স্বেচ্ছাবন্দি দুই ভাই!
- যুদ্ধাহত মুক্তিযোদ্ধা-যুদ্ধাপরাধীদের বিচারের অপেক্...
- দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে-বাটেক্সপোর...
- জাল সনদ নিয়ে আইনজীবী সহকারী!-২২ জনের সদস্যপদ বাতিল
- দুই দিনেই চ্যাম্পিয়নদের হারাল খুলনা
- বার্সেলোনা এখন জাপানে
- রুদ্ধশ্বাস ম্যাচে কিউইদের স্বপ্নপূরণ
- মুখোমুখি প্রতিদিন-হকির ভবিষ্যৎ নির্ভর করছে বর্তমান...
- বধ্যভূমি-সংরক্ষণে সরকারকে উদ্যোগ নিতে হবে
- ঊর্ধ্বমুখী ডলার-ভোক্তাকে প্রভাবমুক্ত রাখতে হবে
- চরাচর-শহীদ বুদ্ধিজীবী স্মারক ডাকটিকিট এবং আমার বাবা
- সহজ-সরল-বাঘে ছুঁলে আঠারো ঘা, সরকার ছুঁলে? by কনকচাঁপা
- অল্পকথার গল্প-ইচ্ছা থাকলেই উপায় হয় by আলী হাবিব
- চৈতন্যের মুক্ত বাতায়ন-বাঙালিত্বের প্রতি ভারতের দৃষ...
- সিপিডির আলোচনা সভায় বক্তারা-পুঁজিবাজারে আস্থা ছাড়া...
- 'আমি লোকমানকে গুলি করি' by পিনাকি দাসগুপ্ত ও প্রীত...
- উৎপাদন বাড়লেও ভর্তুকির চাপে বিদ্যুৎ খাত by নাজমুল...
- গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ দাখিল গ্রেফতারের আবেদন...
- বনের জমিতে প্লট-বেপরোয়া ভূমিদস্যু
- হাসপাতালে নিরাপত্তা-দায়িত্বহীনতার আগুন যেন দগ্ধ না...
- এবার অস্ট্রেলিয়ায় চোখ ভারতের
- সময় এখন স্পিনারদের
- ক্রিকেটাররা ফার্স্ট ক্লাসের প্রয়োজন বুঝছেন, কর্তার...
- কার ব্যথা, কে কাঁদে by আসিফ আহমেদ
- পরিবেশ-নিজের সচেতনতা সবার আগে by উপমা মাহবুব
- আন্তঃসীমান্ত সম্পদ-ভিন্ন বাস্তবতায় অভিন্ন নদী ব্যব...
- আন্তর্জাতিক-পাক-মার্কিন সম্পর্কের বর্তমান অবস্থা b...
- বাংলাদেশের টেস্ট সম্পর্কে ধারণাতেই গোলমাল by নোমান...
- নাজিমউদ্দিন একটা শিক্ষা দিয়ে গেলেন
- বাংলাদেশ দখলের প্রস্তাব দিয়ে হার্ভার্ডে বহিষ্কার হ...
- কেমন আছ মা-প্রতিদিন দুই মুঠো চাল বেশি রাঁধতে বলি-ক...
- অপেক্ষা শেষ হতে বেশিক্ষণ লাগেনি-বাংলাদেশ ১৩৫ ও ২৭৫...
- মানব পাচারের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড
- ওরসের খাবার খেয়ে দুই শিশুর মৃত্যু-সৈয়দপুরের ১০ গ্র...
- এক যুগের বন্দিদশা থেকে মা ও দুই ছেলের মুক্তি by জে...
- মেয়র লোকমান হত্যাকাণ্ড-মূল হত্যাকারী কিলার শরীফসহ ...
- ইসির সমস্যা থাকলে সরকার সমাধান দেবে : সুরঞ্জিত
- বর্তমান ইসি বিভক্ত ডিসিসির নির্বাচন করবে না : সিইস...
- সব অপরাধের দায় তাঁর by আজাদুর রহমান চন্দন
- বর্বরতার সাক্ষী যে গণকবর by বিশ্বজিৎ পাল বাবু
- মানবতাবিরোধী অপরাধের বিচার-গোলাম আযমকে গ্রেপ্তারে ...
- সাহসী সেই মহারাজা...
- চোরাবালির রহস্য by আতাউর রহমান কাবুল
-
▼
Dec 13
(102)
-
▼
December
(2900)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
মুসলিম
বিজ্ঞান ও প্রযুক্তি
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সংখ্যালঘু
সৈয়দ আবুল মকসুদ
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment