কারসাজি রোধে ব্যবস্থা নিন-সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি

কোনো পণ্যের দাম বাড়লে চমকে উঠতে হয়, আয়-ব্যয়ের হিসাব মেলানো আরও কঠিন হয়ে পড়ে। এবার বাড়ল ভোজ্যতেলের দাম। এক সপ্তাহে খোলা সয়াবিনের দাম বেড়েছে প্রতি লিটারে ১০ থেকে ১৩ টাকা। এখন এক লিটার তেলের দাম ১২৬ টাকা পর্যন্ত উঠেছে। বোতলজাত সয়াবিনের দামও বেড়েছে লিটারপ্রতি পাঁচ থেকে আট টাকা। পাড়া-মহল্লার মুদি দোকানে দাম আরও বেশি। এখন মূল্যবৃদ্ধির যুক্তিসংগত কোনো কারণ নেই, তা-ও বাড়ছে।