২০১৩ সেরা আবেদনময়ী কেটি পেরি

মার্কিন পপ তারকা কেটি পেরি ২০১৩ সালের সেরা আবেদনময়ী নারীর স্বীকৃতি পেয়েছেন। মেনস হেলথ ম্যাগাজিন তাকে এই স্বীকৃতি দিয়েছে।
তিনি এর আগেও এজাতীয় একাধিক খেতাব জিতলেও এটিকে বিশেষভাবে দেখছেন বলে জানিয়েছেন তিনি। কেটি পেরির পরের নয়জন হচ্ছেন -মিলা কুনিস, ক্রিস্টিনা হেনড্রিকস, জেনিফার লরেন্স, জেনিফার এনিস্টোন, স্কারলেট জোহানসন, এঞ্জেলিনা জোলি, বেয়ন্স নোয়েলস, জিসেলি বানচেন ও অ্যাম্বার হার্ড। সূত্র:সংবাদ সংস্থা।