হ্যাঁ হাসিনা, না হাসিনা by সোহরাব হাসান

বিরোধী দল যত উচ্চ স্বরে বলছে, সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের পুনঃপ্রতিষ্ঠা ছাড়া তারা কোনো নির্বাচনে যাবে না, সরকারি দল তার চেয়ে কয়েক গুণ জোরালো কণ্ঠে দাবি করছে, বিরোধী দল অবশ্যই নির্বাচনে আসবে। এই আসা না-আসার মধ্যে পেন্ডুলামের মতো দুলছে দেশ। নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির কাজিয়া চলে আসছে দুই দশক ধরে। এর শেষ কোথায় আমরা জানি না। আগামী নির্বাচন নিয়ে সরকার ও বিরোধী দলের পরস্পরবিরোধী অবস্থান দেশের মানুষ তো বটেই, বিদেশি বন্ধু-শুভার্থীদেরও উদ্বিগ্ন করে তুলেছে।