অভিজাত গুলশানের গ্রাম কড়াইল বস্তি- পর্ব ১ by মনোয়ারুল ইসলাম

মানিক বন্দ্যোপাধ্যায় ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসের উক্তি ‘ঈশ্বর থাকেন ঐখানে, ওই ভদ্রপল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না।’ লিখেছিলেন পদ্মাতীরবর্তী গ্রামের জেলে ও মাঝিদের নিয়ে। কিন্ত খোদ রাজধানীতেও একথার বাস্তব প্রতিফলন দেখা যায়। পার্থক্য একটাই--এটি খোদ রাজধানীর মধ্যে। খেটে খাওয়া এই মানুষগুলো গুলশান লেকে নৌকা চালিয়ে জীবন চালায়, আর থাকে কড়াইল বস্তিতে।