Thursday, April 2, 2026
প্রায় এক যুগ পর একসঙ্গে রবি-তামান্না
শোনা যাচ্ছে,
শিবা নির্ভানা পরিচালিত নতুন সিনেমা ‘ইরুমুডি’তে অভিনয় করতে যাচ্ছেন এই দুই
তারকা। সবকিছু চূড়ান্ত হলে প্রায় ১১ বছর পর আবারও বড়পর্দায় একসঙ্গে দেখা
যাবে রবি তেজা ও তামান্নাকে—যা দক্ষিণী সিনেমাপ্রেমীদের জন্য হতে পারে বড়
চমক।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ইরুমুডি’ সিনেমার একটি
প্রধান চরিত্রের জন্য তামান্না ভাটিয়াকে বিবেচনা করা হচ্ছে। সিনেমাটির
গুরুত্বপূর্ণ ভূমিকায় তাকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্মাতারা
বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।
এর আগে ‘বেঙ্গল
টাইগার’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন রবি তেজা ও তামান্না ভাটিয়া। ২০১৫ সালে
মুক্তি পায় এটি। অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমাটি পরিচালনা করেন সম্পদ
নন্দী। মুক্তির পর সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া
পেয়েছিল। ‘ইরুমুডি’ সিনেমায় অভিনয়ের খবরটি যদি সত্যি হয়, তবে ১১ বছর পর বড়
পর্দায় আবারও একসঙ্গে দেখা যাবে রবি-তামান্নাকে।
বিশ্বাস, ভক্তি
এবং আত্মিক পরিবর্তনের মতো বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমাটির গল্প।
সিনেমাটিতে আরো অভিনয় করবেন—প্রিয়া ভবানী শঙ্কর, বেবি নক্ষত্র, সাই কুমার,
অজয় ঘোষ, ইন্দিরা, রাজকুমার প্রমুখ।
তামান্না অভিনীত সর্বশেষ
মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওডেলা টু’। গত বছরের ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি
পায় এটি। তেলেগু ভাষার সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। বর্তমানে হিন্দি
ভাষার ছয়টি সিনেমার কাজ তামান্নার হাতে রয়েছে। এগুলো হলো—‘রোমিও’,
‘রেঞ্জার’, ‘ভিভ্যান’, ‘মারিয়া আইপিএস’ প্রভৃতি। তাছাড়া তামিল ও তেলেগু
ভাষার দুটো সিনেমার কাজও হাতে নিয়েছেন এই অভিনেত্রী।
![]() |
| রবি তেজা ও তামান্না ভাটিয়া। ছবি : সংগৃহীত |
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(1933)
-
▼
September
(140)
-
▼
Sep 13
(7)
- ইয়েমেনের হুতি বিদ্রোহী কারা, কীভাবে উত্থান
- দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তিন কাশ্মীরি ন...
- দেশে প্রি–ডায়াবেটিস থেকে ডায়াবেটিস হওয়ার হার বেশি ...
- রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন কঠিন শীতের অপেক্ষায়
- হরমুজে জাহাজে হামলার নতুন খবর, তেল সরবরাহ নিয়ে বাড়...
- ইয়েমেনে হুতিদের অগ্রযাত্রায় নতুন সংকটে যুক্তরাষ্ট্র
- লিভার সিরোসিস কেন হয়, কীভাবে নিরাপদ থাকবেন by অধ্য...
-
▼
Sep 13
(7)
-
▼
September
(140)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
