যেকোনো সময় নাবিকদের মুক্তি

ভারত মহাসাগর থেকে ছিনতাই হয়ে যাওয়া বাংলাদেশি জাহাজ এমভি জাহান মনির নাবিকদের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে সেটা এখনো তেমন স্পষ্ট নয়। নাবিকদের আত্মীয়স্বজনরা আশা ও আশঙ্কার দোলাচলে। মালিক পক্ষ জানিয়েছে, জলদস্যুদের সঙ্গে একটি সমঝোতা হয়েছে। মুক্তিপণ নিয়ে কথা হয়েছে। যেকোনো সময় নাবিকরা মুক্ত হবেন।