মন্ত্রী হলে মাথা পাগল পাগল লাগে! by স্বদেশ রায়

ক্ষমতার চেয়ারটি বড়ই সর্বনেশে। এখানে বিপ্লবীকে করে তোলে মৌলবাদী, গণতন্ত্রীকে করে তোলে স্বৈরাচারী। এটা আসলে যেন এক হীরক রাজার দেশ। এখানে ঢুকলে অধিকাংশই কেবল অদ্ভুত আচরণ করে। স্বাভাবিক থাকে খুব কমই। আর ওই কমসংখ্যক যারা স্বাভাবিক থাকে, যাদের মাথা পাগল পাগল লাগে না।