নতুন করে সীমান্ত নির্ধারণের পরামর্শ এবং ভারতের কমান্ডো by শাহ আহমদ রেজা

না, প্রধানমন্ত্রীর দিল্লি সফর একেবারে বাতিল হয়ে যায়নি। ১৯ ডিসেম্বর তার দিল্লি যাওয়ার কথা ছিল। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ‘অপারগতা’র কারণে সে সফর স্থগিত করা হয়েছিল। এ নিয়ে আলোচনা যথেষ্টই হয়েছে; নিন্দুকরাও সুযোগ নিতে ছাড়েনি।