বিভাস বিস্মৃতির মেট্রো পরাশর by সিলভিয়া নাজনীন

বিউটি বোর্ডিং বাংলাদেশের বুদ্ধিবৃত্তিচর্চার ইতিহাসে এক ঐতিহ্যপূর্ণ নাম। ১৯৪৭-এ ভারত-পাকিস্তান বিভক্তির আগেই এর জন্ম। বাংলার প্রথিতযশা লেখক-সাহিত্যিক-কবি-শিল্পীর মুখর আড্ডার প্রধানতম কেন্দ্রস্থল ছিল বিউটি বোর্ডিং। ১৯৪৭-এ দেশভাগের পরবর্তী সময়ে এই বিউটি বোর্ডিং থেকে সাপ্তাহিক সোনার বাংলা নামের একটি পত্রিকা প্রকাশিত হতো। উল্লেখ্য, কবি শামসুর রাহমানের প্রথম কবিতা প্রকাশিত হয় এই পত্রিকাতেই। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে এই বোর্ডিংয়ের মালিক ও