বিয়ের প্রয়োজনীয়তা আদৌ আছে কি? by তসলিমা নাসরিন

মানুষ বিয়ে করে কেন? নির্বিঘ্নে যৌন সম্পর্ক করা, সন্তান জন্ম দেওয়া-–এর জন্য বিয়ের তো দরকার নেই!  মানুষ ছাড়া পৃথিবীর অন্য কোনও প্রাণীর মধ্যে  বিয়ের কোনও রীতি নেই, অথচ দিব্যি তারা একত্র-বাস করছে, সন্তান    জন্ম দিচ্ছে, সন্তানকে খেটে খুটে বড় করছে। পরস্পরেরর প্রতি বি  শ্বস্ত থাকার জন্যও বিয়েটা  জরুরি   নয়।