সময়ের প্রতিধ্বনি-বিশ্বব্যাংকের প্রত্যাবর্তন এবং যুক্তরাষ্ট্র-জাইকাকে অভিনন্দন by মোস্তফা কামাল

অবশেষে বিশ্বব্যাংক ফিরেছে। এ যেন স্বস্তির ফেরা। পদ্মা সেতুর ললাট থেকে অনিশ্চয়তার মেঘ কেটে গেছে। ১৬ কোটি মানুষের প্রত্যাশার সূর্য উঁকি দিচ্ছে পূর্ব গগনে। আমরা বড় আশাবাদী মানুষ। বড় করে স্বপ্ন দেখি। স্বপ্নের চেয়েও বড় হতে চাই।