ঢাকায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী-সংলাপের তাগিদ হিলারির

বাংলাদেশের গণতন্ত্র সমুন্নত রাখার স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সংলাপের মাধ্যমে মতপার্থক্য দূর করার তাগিদ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি এ দেশের উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে সুশাসনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো বিশ্বাসযোগ্য উপায়ে সমাধানের পক্ষে মত দিয়েছেন।