রাজনৈতিক আলোচনা- 'রাজনীতি পুরনো পথেই' by আবদুল্লাহ আল ফারুক

(১১ জানুয়ারি ২০১০ সালে লেখা) আজ বহুল আলোচিত সেই এক-এগারো বা ওয়ান ইলেভেন। রাজনীতিবিদদের জন্য এটি অনুশোচনারও একটি দিন। এক-এগারোর যে খৰে রাজনীতিকরা পড়েছিলেন,

তাদেরই সহজ-সরল স্বীকারোক্তি হচ্ছে, রাজনীতিতে কাঙ্ক্ষিত সেই পরিবর্তন আসেনি। রাজনীতিবিদদের মধ্যেও সেই সচেতনতা ফিরে আসেনি। দেশের রাজনীতি এবং রাজনৈতিক সংস্কৃতিতে যে গুণগত পরিবর্তন আশা করা হয়েছিল, সেটাও হয়নি। বরং সেই এক-এগারোর আগের সাংঘর্ষিক রাজনীতি যেন আবার ফিরে আসছে দেশে।