প্রশাসন-আমলাতন্ত্র, তোমাকে সালাম! by ফারুক ওয়াসিফ

আমলাতন্ত্র হলো সহজকে কঠিন করে তোলার শিল্প। এটা হলো সেই খেলা, যেখানে সবাইকে গোল হয়ে দাঁড়াতে হয়। খেলার শর্তটাই এমন যে, কিছু করবেন তো ধরা খাবেন। তাই কেউ কিছু করে না, খেলা চলতে থাকে। এর আরেক নাম গোলকধাঁধা। আমাদের দুই প্রবাসী বাংলাদেশি নাগরিক এখন সেই গোলকধাঁধার চক্করে পড়ে বেচঈন।