শুল্ক সুবিধা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র!

যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিশেষ শুল্ক সুবিধা থেকে বাংলাদেশকে বঞ্চিত করার আভাস দিয়েছে ওবামা প্রশাসন। নাজুক কর্ম পরিবেশের কারণে অব্যাহতভাবে শ্রমিক মৃত্যুর ঘটনায় বাংলাদেশের ওপর চাপ সৃষ্টির প্রয়াস হিসেবেই শুল্ক সুবিধা হ্রাসের বিষয়টি ওবামা প্রশাসন সক্রিয়ভাবে চিন্তা করছে বলে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক নিবন্ধে জানানো হয়।