কারওয়ান নদী ও আম্বর সেতু by সৈয়দ আবুল মকসুদ

সিএ ভবনে প্রথম আলো ও অন্যান্য প্রতিষ্ঠানের অফিস। ভবনটি যে রাস্তার ওপরে, তার নামকরণ হয়েছে জাতীয় কবির নামে। একটা নম্বরও বসিয়ে দেওয়া হয়েছে। ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ। সিএ ভবনের ঠিক প্রবেশপথেই কারওয়ান নদীর ঘাটে নৌকা বাঁধা। বেশ বড় ছান্দি নৌকা। দুজন মাঝি যাত্রীসহ নৌকাটি নিয়ে পুব দিকে গেল পাণ্ডু নদীর দিকে। পাণ্ডু বেশ বড় নদী। পাণ্ডু নদী মগবাজারকে করেছে দ্বিখণ্ডিত।