চলে গেলে এই বরষায় by আবু হানিফ রানা

‘যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়’ এমন গানের কথায় ফুটে ওঠে নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের বর্ষাপ্রীতি। আর এই বর্ষায় তিনি চলে গেছেন সবাইকে কাঁদিয়ে। তাকে বিদায় জানালো বাদল দিনের হাজার কদমফুল।