স্মরণ-মুক্তবুদ্ধির দিশারি: গোলাম সামদানী কোরায়শী by স্বপন ধর

মৈমনসিংহ গীতিকার ভূমি। মহুয়ার দেশ। পাণ্ডববর্জিত ব্রহ্মপুত্রের পূর্ব পার। গারো পাহাড়। সবুজ প্রান্তর। ছোট ছোট আঁকা-বাঁকা নদী। মান্দার গাছ। কদলী বাগান। কেয়া-বকুলের আসর জমানো মনোলোভা এক প্রকৃতি নেত্রকোনার কেন্দুয়া।