স্মরণ- 'আবদুল মান্নান সৈয়দ : কবি ও প্রাবন্ধিক' by রাজু আলাউদ্দিন

পরাবাস্তববাদের ইশতেহার ঘোষিত হয়েছিল প্যারিসে, ফরাসি ভাষায় ১৯২৫ সালে। কিন্তু ইশতেহার সেখানে ঘোষিত হলেও সত্যিকারের পরাবাস্তব রচনার সৃষ্টি হয়েছিল ফরাসি নয় বরং অন্যসব ভাষায়।
বলা যায়, অনেক বেশি সাফল্য ও গভীরতার সঙ্গে স্প্যানিশ ভাষায় স্পেনের কবি বিসেন্তে আলেইহান্দের 'চধংরড়হ উব খধ ঞরবৎৎধ্থ কাব্য গ্রন্থে এবং লাতিন আমেরিকা থেকে চিলির বিসেস্তে উইদোব্রোর 'খঃধুড়ৎ্থ ও অন্যান্য কাব্যগ্রন্থে। আর ক্যারিবীয় অঞ্চলে এইমে সেজেয়ার ও রেনে দেপেস্ত্রের মধ্যে পরাবাস্তবের শৈল্পিক প্রভাব আমরা দেখতে পাই। এ ছাড়া দক্ষিণ আমেরিকার আরও বহু গৌণ কবি রয়েছেন, যাঁরা এর দ্বারা আক্রান্ত হয়েছেন; কিন্তু এর গহীনতাকে স্পর্শ করতে পারেননি তেমনভাবে।