গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক বিকাশের জন্য জাতীয় পুঁজি অপরিহার্য by মোহাম্মদ মতিন উদ্দিন

শেখ হাসিনার সরকারকে মোজাফ–র আহমদের পরামর্শ, দেশপ্রেমিক জাতীয় ধনিক শ্রেণী বিকাশে নজর দিন—এই শিরোনামে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে দৈনিক ‘আমাদের সময়’ পত্রিকায়। দেশপ্রেমিক জাতীয় ধনিক শ্রেণী বিকাশের দিকে নজর দিতে পরামর্শ দিয়েছেন প্রবীণ রাজনীতিবিদ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফ–র আহমদ।