দয়া বাবুরা সবখানেই আছেন! by মাহবুব মিঠু

কটা কথিত ঘটনা... যেটা সত্য না হবার সম্ভাবনাই বেশি। বেশিরভাগ প্রচলিত গল্পই কথিত,  যেসবের কোন্ও ঐতিহাসিক সত্যতা নেই। তবে বাস্তব ঘটনাকে সহজ করে বোঝানোর জন্য এর জুড়ি মেলা ভার। সে রকমই গল্প হবে এটা। দয়া বাবু প্রতিদিন তার বউকে পেটাতো। একদিন বউয়ের চিৎকারে পাড়া প্রতিবেশী জড়ো হয়ে জিজ্ঞেস করলো, মশাই, দয়া নাম নিয়ে কিভাবে বউকে এমন করে নির্দয়ভাবে পেটাও। সে উত্তরে বলেছিল, ‘আমিতো নামে দয়া, কামেতো না।’ গল্পের কথায় পরে আসি।