অন্যরকম জন্মদিনে হুমায়ূন আহমেদ by বিপুল হাসান

ন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ ৬৩ বছর পূর্ণ করছেন। ১৩ নভেম্বর পা রাখছেন ৬৪-তে। তবে এবারের জন্মদিনটি তার একেবারেই অন্যরকম। কোলন ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন আহমেদ বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহ্যাটনে মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন আছেন। মুক্তধারাসহ যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালীদের বিভিন্ন সংগঠন জন্মদিনে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।