Showing posts with label সারাবেলা. Show all posts
Showing posts with label সারাবেলা. Show all posts

Wednesday, January 18, 2012

স্বা স্থ্য প রা ম র্শ-হেঁচকি বন্ধ করারও উপায় আছে

সে আছেন কিংবা হাঁটছেন। হঠাৎ উঠল হেঁচকি! এটি একবার ওঠা শুরু হলে আপনাআপনিই যদি দ্রুত বন্ধ না হয়, তাহলে এর মতো অস্বস্তিকর আর কিছু নেই। হেঁচকির আওয়াজটা একে তো অন্যের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, অপরদিকে যতক্ষণ না এটা বন্ধ হয়, ততক্ষণ কোনো কিছুতেই শান্তি পাওয়া যায় না। তবে কিছু পন্থা অবলম্বন করলেই হেঁচকি বন্ধ হয়ে যায়।ষ খুব হেঁচকি উঠছে। কিছুতেই বন্ধ হচ্ছে না। এতে কিন্তু মোটেও ভয় পাবেন না।

র ঙ বে র ঙ-জলের সৌন্দর্য

বাইরের আবরণটি বেশ শক্ত আর শৈল্পিক। কিন্তু ভেতরের অংশটা বেশ নরম এবং তুলতুলে। শত্রুর আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্যই মূলত এ ব্যবস্থা। আর এই শক্ত খোলসের ভেতরেই স্থায়ীভাবে আটকানো থাকে প্রাণীটির শরীর। বিস্ময়কর এ প্রাণীর নাম শামুক। পৃথিবীর সব দেশের নদী-নালা, খাল-বিল, পুকুর, ডোবা, বিশেষ করে সমুদ্র উপকূলে নানা আকৃতির শামুক দেখা যায়। চেহারা আর মেজাজ-মর্জিতে প্রাণীটি একেক সময় একেক রূপ ধারণ করতে পারদর্শী।

Monday, January 16, 2012

সবচেয়ে দ্রুতগামী সাপ ব্ল্যাক মাম্বা!

অ্যান্টার্কটিকা মহাদেশ ছাড়া বিশ্বের প্রায় সব দেশেই নানা প্রজাতির সাপের অস্তিত্ব আছে। যত দূর জানা যায়, সাপের মোট ১৫টি পরিবার, ৪৫৬টি গণ এবং ২ হাজার ৯০০টিরও বেশি প্রজাতি আছে। এদের আকার খুব ছোট থেকে [১০ সে.মি.] সর্বোচ্চ ২৫ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। তবে সাপ বিষধর প্রাণী হিসেবে সবচেয়ে বেশি পরিচিত হলেও অধিকাংশ প্রজাতির সাপই কিন্তু নিরীহ প্রকৃতির এবং বিষহীন। একান্ত বিরক্ত না হলে এই প্রাণীটি কাউকে কামড়ায় না।

দেশের ভেতরে দেশ

দীর্ঘদিনের বন্ধু লিওকে সঙ্গে নিয়ে আড্রিয়াটিক দ্বীপ ছাড়লেন ম্যারিনো নামে এক সাহসী পাদ্রি। বেরিয়ে পড়লেন কাজের সন্ধানে। চলতে চলতে উপস্থিত হলেন রিমিনি শহরে। কিন্তু কী করবেন এ অপরিচিত শহরে? পরে গড়ে তোলেন একটি ছোট্ট গির্জা। শুরু হলো তাদের পথচলা। সান ম্যারিনো নামের দেশটির ইতিহাস এমনই। এ এক মজার দেশ। মূলত অবস্থানগত কারণেই দেশটি মজার। কারণ, এর চারদিকেই ইতালির ভূখণ্ড, মাঝখানে হঠাৎ জেগে ওঠা সান ম্যারিনো।

Sunday, January 15, 2012

ত থ্য বি চি ত্রা-ঔষধি গুণে ভরপুর ধনেপাতা!

নেপাতা মানবদেহের জন্য খুবই উপকারী। নানা গুণের কারণে পাতাটি হার্বাল প্যান্ট বা ঔষধি পাতা নামেই পরিচিত। ধনেপাতার ইংরেজি নাম হলো মিলানট্রো। ভিটামিন-সি সমৃদ্ধ পাতাটিতে আরও আছে ভিটামিন-এ। এ ভিটামিনগুলো মানবদেহের প্রতিদিনের পুষ্টি জোগায়। ত্বক ও চুলের ক্ষয়রোধ করে। মুখের ভেতরের নরম অংশগুলোকে রক্ষা করে। মুখগহ্বরে ক্যান্সার হওয়া থেকে বিরত রাখে। চোখের পুষ্টি জোগায়। রাতকানা রোগ দূর করতে সহায়তা করে।

র ঙ বে র ঙ-উদ্ভট সব আইন!

মানুষ বড্ড বেয়াড়া। সুযোগ পেলেই হলো। অন্যায় কিছু করে বসবেই। মানুষের এ খেয়ালিপনার কথা সভ্যতার বিকাশলগ্নেই কিছু মানুষ উপলব্ধি করেছিল। নেতৃত্বস্থানীয় সে ব্যক্তিরা সুশৃঙ্খলভাবে জীবনযাপনের জন্য কিছু নিয়ম-নীতিও তৈরি করে। প্রাচীনকালের সেই নিয়ম-নীতিগুলো গোষ্ঠীভেদে ছিল একেক রকম। এখন রাষ্ট্রভেদে একেক দেশে একেক আইন। তবে আইন যা-ই হোক না কেন, তা দেশ স্থিতিশীল এবং নৈরাশ্যবাদীদের হাত থেকে নাগরিকদের রক্ষার জন্যই। কিন্তু পৃথিবীর বেশ কয়েকটি দেশে এমন কিছু আইন আছে, যা নিতান্তই হাস্যকর।

Friday, January 13, 2012

লো ক জ বা হ ন-উহুম্ না-রে-উহুম্ না...

'হুম্ না-রে-উহুম্ না...' কণ্ঠে এমন সুর তুলে সবুজ-শ্যামল গ্রামের পথ দিয়ে হেঁটে চলছে বেহারার দল। কাঁধে পালকি। বাঙালির হাজার বছরের লোক সংস্কৃতির স্রোতোধারায় আজও মিশে আছে বাহনটি। এটি কয়েক যুগ আগেও আমাদের গ্রামাঞ্চলে দেখা যেত। বাহন হিসেবে পালকি ব্যবহৃত হতো জমিদার-জোতদার থেকে শুরু করে রক্ষণশীল মুসলিম পরিবারের যুবতী, নববিবাহিত ও বৃদ্ধ-বৃদ্ধাদের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য।

Thursday, January 12, 2012

ত থ্য বি চি ত্রা-শীতের শাকসবজি খাচ্ছেন তো?

শীতকালে বাজারে পাওয়া যায় নানা ধরনের শাকসবজি ও ফলমূল, যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। যেমন_
ষ টমেটো :এটি একটি শীতকালীন সবজি। স্বাদে অতুলনীয় এ সবজিটি গুণেও অনন্য। টমেটো মানবদেহের ক্ষতিকর এলডিএলের অক্সিডেশন প্রতিরোধ করে হৃৎপিণ্ড সুস্থ ও সবল রাখে। টমেটো টিউমার ও ক্যান্সার প্রতিরোধ করে। নিয়ন্ত্রণেও রাখে কার্যকর ভূমিকা।

র ঙ বে র ঙ-পতঙ্গভুক গাছ

প্রকৃতির সবকিছুই সুন্দর। বিশেষত উদ্ভিদ জগৎ। তবে এর কিছু উপাদান ভীষণ ভয়ঙ্কর। অবশ্য সেগুলোকে আমরা ভয়ঙ্কর সৌন্দর্য বলেই আখ্যায়িত করি। এমনই একটি উদ্ভিদ 'কোবরা লিলি', যা দেখতে খুব সুন্দর। তবে ভয়ঙ্কর। কিং কোবরার মতোই সারাক্ষণ ফণা তুলে থাকে। অবশ্য উদ্ভিদটির স্বভাবও আগ্রাসী অর্থাৎ মাংসাশী। কীটপতঙ্গ উদ্ভিদটির ওপর বসলে আর রক্ষা নেই।

Wednesday, January 11, 2012

বেশি বেশি দুধ খান

মানুষের সুস্থ জীবনযাপন এবং দেহ, মন ও মস্তিষ্কের উপযুক্ত বিকাশের জন্য সুষম খাদ্যের গুরুত্ব অপরিসীম। দুধ একটি সুষম খাদ্য। কারণ, দেহের প্রয়োজনীয় সব উপাদানই এর মধ্যে রয়েছে। এ জন্য দুধকে বলা হয় আদর্শ খাবার। আজ ১১ জানুয়ারি, দুগ্ধ দিবস। দুগ্ধ ও দুগ্ধজাত খাবারের উপকারিতা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য দিনটি পালন করা হয়। এছাড়াও জীবনধারণের জন্য মূল্যবান এ খাদ্য উপকরণ দীর্ঘদিন সংরক্ষণের ব্যবস্থা এবং বিশুদ্ধভাবে ব্যবহারের জন্যও মানুষকে ধারণা দেওয়া হয়।