ফতোয়াবাজির নামে এখনো চলছে নারী নির্যাতন by জাকিয়া আহমেদ

ফতোয়াবাজির শিকার শরীয়তপুরের হেনার কথা আমরা এখনো ভুলে যাইনি। জাতিসংঘ শিশু সনদের সংজ্ঞা অনুযায়ী, ১৪ বছরের হেনা ছিল একজন শিশু। ওই বয়সেই তাকে ফতোয়ার শিকার হতে হয় স্থানীয় মাতবরদের।