চারদিক-সম্প্রীতির অন্বেষায় জাদুঘর by মোহাম্মদ সিরাজুল ইসলাম

যাবতীয় স্মৃতিময় উপাদান সংগ্রহের আধার জাদুঘর। আধুনিক বিশ্বে বসবাসকারী সমগ্র মানবজাতির অতীতের ইতিহাস, ঐতিহ্য, পুরাকীর্তি, ফোকলোরিক, নৃতাত্ত্বিক, জাতিতাত্ত্বিক, কৃষ্টি ও সামাজিক সংস্কৃতির শরীরকে ধরা যাবে জাদুঘরে। যা অতীত ও বর্তমানের যোগসূত্রের অমোঘ বন্ধন তথা গোটা জাতির তাবৎ সংস্কৃতির দর্পণ।