এই দিনে-সেদিন মুজিবনগরে by দীপংকর চন্দ

নিষ্প্রভ বর্তমানে দাঁড়িয়ে ১৯৭১ সালের বেশির ভাগ ঘটনার বর্ণোজ্জ্বল বুননকে গল্পই তো বলব আমরা! বাস্তবের নির্ধারিত বিস্তারকে হার মানিয়ে গড়ে ওঠা অসংখ্য গল্প নিয়েই রচিত হয়েছে আমাদের মহাকাব্যিক সময়। সেই মহাকাব্যিক সময়ের কিছু কিছু অধ্যায়ের কথা সংক্ষিপ্ত পরিসরে তুলে আনতে ইচ্ছে হয় আমাদের।