চারদিক-‘বিদ্যার সাগর তুমি...’ by সুরঞ্জিত বৈদ্য

পাঠশালার পাঠ শেষ করে গুরুমশাইয়ের পরামর্শে ইংরেজি শিক্ষার উদ্দেশ্যে ছোট্ট একটি শিশু বাবার সঙ্গে হেঁটে চলেছে কলকাতায়। যেতে যেতে শিশুটি ঘটিয়ে বসল এক অবাক কাণ্ড। পথের মাইলস্টোন দেখে দেখে শিশুটি শিখে ফেলল ইংরেজি সংখ্যা গণনা।