ইপুটভি থেকে কোপেনহেগেন by মুহম্মদ নূরুল হুদা

ইপুটভি কথাটির মানে আমার প্লানচেট বন্ধু লাকী ছাড়া দ্বিতীয় কারোর জানার কথা নয়। লাকীরও যে মনে আছে তা আমি হলফ করে বলতে পারব না। তাকে মোবাইল করলাম, কোনো উত্তর এলো না। অগত্যা ফোন করলাম জামালকে। জামাল একটি প্রভাবশালী ইংরেজি দৈনিকের কর্তাব্যক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ইংরেজি পড়তাম।