স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি ২১ সিদ্ধান্ত ঘোষণা-দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে by তৌহিদুল ইসলাম মিন্টু

র্থের প্রবাহ বাড়ানোর নানা পদক্ষেপ ও ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় বিশেষ স্কিমসহ শেয়ারবাজারে দীর্ঘ মেয়াদে আস্থা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ২১ দফা সিদ্ধান্ত ঘোষণা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি)।বারবার দিনবদলের পর গতকাল বুধবার এসইসির সভাকক্ষে এর চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে সিদ্ধান্তগুলো ঘোষণা করেন। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি_তিনস্তরে বিভাজিত এই প্রণোদনা।