এক একটি ছবি এক একটি স্বপ্নঃ অপু বিশ্বাস by কামরুজ্জামান

কেটে গেছে অনেক বছর। দত্তবাড়ির মন্দিরে অষ্টমী আর নবমীর দিনে শাড়ি পরে বান্ধবীদের সঙ্গে ঠাকুর-দর্শনে যেতেন অপু। তখন সবে নবম শ্রেণীর ছাত্রী। ছেলেরা এসে বলত, ‘কি গো, সিঁথি তো খালি, একটু সিঁদুর দিব নাকি?’
আবার কেউ এসে বলত, ‘মঙ্গলসূত্রটা কি গলায় দেবে? তাহলে আর দেরি কেন? চলো না...।’ ছেলেদের এমন দুষ্টুমি উপেক্ষা করেই পূজার আনন্দ উদ্যাপন করেছেন অপু। সাঁতার জানতেন না বলে বিসর্জনের দিনে নৌকায় ওঠা হতো না। করতোয়ার পাড়ে বসেই বিসর্জনের দৃশ্য দেখে বাড়ি ফিরতেন।