চৈতন্যের মুক্ত বাতায়ন-জোর কদমে চলল পাকিস্তানায়ন by যতীন সরকার

কারাগারের অভ্যন্তরে থেকেই বাংলাদেশের পাকিস্তানীকরণের নানা দুঃসংবাদ পেয়ে যেতে লাগলাম। এ রকম প্রতিটি সংবাদই আমাদের চিত্তে দুঃখের অনির্বাণ আগুন জ্বালিয়ে দিত। সহবন্দিদের সঙ্গে মতবিনিময় করে সে আগুনের জ্বালা প্রশমিত করার ব্যর্থ চেষ্টা করতাম।