বাঙালির কবি জগতের ছবি by করুণাময় গোস্বামী

১৯২৯ সালের ১৫ ডিসেম্বর রবিবার বিকেলে কলকাতার অ্যালবার্ট হলে বাঙালি জাতির পক্ষ থেকে কবি কাজী নজরুল ইসলামকে বিপুল সমারোহে সংবর্ধনা প্রদান করা হয়। বাংলা সাহিত্যের ইতিহাসে সে এক আশ্চর্য ঘটনা। ১৮৯৯ সালে যে কবির জন্ম এবং বলতে গেলে ১৯২০ সালের পর যিনি কবি হিসেবে বাংলা সাহিত্যমঞ্চে আবির্ভূত, ১৯২৯ সালে