নির্মম!


ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ডে রোববার সন্ধ্যায় তিন বছরের শিশুপুত্র আসলামকে নিয়ে অপেক্ষা করছিলেন হাজেরা বেগম। সঙ্গে ছিলেন তাঁর তিনজন আত্মীয়। যাবেন নিজ বাড়ি জয়পুরহাট সদর উপজেলার কাদুয়া ঢোলপাড়া গ্রামে। এ সময় গাইবান্ধাগামী সৈকত পরিবহনের আইমান এন্টারপ্রাইজ কোচের হেলপার ও সুপারভাইজার মিথ্যা কথা বলে তাঁদের বাসে উঠিয়ে নেন।