আড়িয়ল বিলের পাশে বঙ্গবন্ধু বিমানবন্দর by টিপু সুলতান

বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য এবার আড়িয়ল বিলের কাছে দুটি স্থান নির্বাচন করা হয়েছে।
একটি জায়গার অবস্থান আড়িয়ল বিলের উত্তর-পূর্ব পাশে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কেয়াইন ও লতব্দী ইউনিয়নে। অপর স্থানটি আড়িয়ল বিলের পশ্চিমে ঢাকা জেলার দোহার উপজেলার চর বিলাসপুর ইউনিয়নে।