স্টিভ জবসের জীবনের ৯ তথ্য by জাহাঙ্গীর আলম

প্রযুক্তি পণ্যের শীর্ষ কোম্পানি অ্যাপলের কর্ণধার থাকাকালে এবং মৃত্যুবধি স্টিভ জবস বিভিন্ন দিক দিয়েই এক রহস্যময় ব্যক্তিত্ব। তার মৃত্যু সরাসরি জানা গেল না আর শেষকৃত্যও হয়ে গেলো একান্ত গোপনীয়তার সঙ্গে। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত গোপনীয়। জীবনের নির্দিষ্ট কিছু বিষয় সব সময়ই গোপন করেছেন। পারিবারিক জীবন থেকে অগ্ন্যাশয়ের ক্যান্সার; যে রোগে শেষ পর্যন্ত গত বুধবার মাত্র ৫৬ বছর বয়সে তিনি চিরবিদায় নিলেন, এর মাঝের বর্ণময় জীবনের খুব কম তথ্যই সাধারণ মানুষ জানতে পেরেছে।