খালেদা জিয়া পাগল অথবা শিশু : সাজেদা

ওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবেন না। অথচ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারপ্রধান প্রসঙ্গে তিনিই বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না। তাঁর কথা অনুযায়ী তাহলে এখন তাঁকে পাগল অথবা শিশু বলা ছাড়া আর কোনো পথ নেই।