গল্প- 'বিয়ে' by আর্নল্ড বেনেট (অনুবাদঃ আবু তাহের মজুমদার)

ক. এ সম্পর্কিত কর্তব্য
প্রায়শই সেই অমর শ্রেণীর ব্যক্তিকে নিয়ে, যিনি বর্তমানের অবমূল্যায়ন করে অতীতের প্রশংসায় মেতে ওঠেন, বিশ্বস্তভাবে আলোচনা করা প্রয়োজনীয় হয়ে পড়ে।

আমি এখানে হোরেস-এর উলেস্নখ করব না, যদিও পণ্ডিতসুলভ সব ঐতিহ্যের আলোকে করাই উচিত, কারণ হোরেস ছিলেন একজন চিকিৎসাতীত সুবিধাবাদী, তিনি বিয়ের প্রসঙ্গটি সব সময়ে এড়িয়ে যেতেন।
আমি যে তার খুব একটা ভক্ত তাও নয়। সমপ্রতি অতীতের একজন প্রশংসাকারী বেশ সক্রিয় হয়ে উঠেছেন। তিনি আমাদের বলছেন যে, কপর্দকশূন্যতা এবং পাগলামী ভীষণভাবে বেড়ে চলেছে এবং যদিও এটার ঠিক বিপরীতটাই ঘটছে বলে প্রমাণিত হয়েছে এবং তিনি দুঃখও প্রকাশ করেছেন।