Showing posts with label ফজলুল বারী. Show all posts
Showing posts with label ফজলুল বারী. Show all posts

Tuesday, May 15, 2012

ঘৃণার দেয়াল গড়বেন না প্রিয় হুমায়ূন আহমেদ by ফজলুল বারী

বিদগ্ধ পাঠক সমাজের অনেকের মধ্যে হুমায়ূন আহমেদের লেখালেখি নিয়ে অনেক সমালোচনা আছে। হুমায়ূন সাহিত্য নিয়ে অধ্যাপক হুমায়ূন আজাদ স্যার একবার আমাকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ওতো স্কুল পড়ুয়া বাচ্চা ছেলেপেলে, বুয়া এদের জন্য লিখে’।

Friday, May 11, 2012

একটা নোবেল পুরস্কার জোগাড় করে দেন না! by ফজলুল বারী

বাংলাদেশের সরকার, রাষ্ট্রীয় কাঠামোটি বুর্জোয়া চিন্তার। আওয়ামী লীগ-বিএনপি দুটি দলও বুর্জোয়া চিন্তা-চেতনার। মতিয়া চৌধুরী, নূরুল ইসলাম নাহিদ, ব্যারিস্টার শফিক আহমদের মতো সাবেক সমাজতন্ত্রী যারা বর্তমান মন্ত্রিসভায় আছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরাও আড়ালে আবডালে তাদেরকে বামপন্থী-সমাজতন্ত্রী গালি দেন।

Wednesday, May 2, 2012

শুধু ইলিয়াস আলীর পরিবার কেন? by ফজলুল বারী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিয়াস আলীর পরিবারকে সময় দিয়েছেন। বুধবার সন্ধ্যায় এ সাক্ষাৎ হবে গণভবনে। এর আগে মিসেস ইলিয়াস তথা তাহসিনা রুশদীর লুনা এক সংবাদ সম্মেলনে এই আর্জি জানান। মিডিয়ার মাধ্যমে আর্জিটা পেয়েই সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী।

Saturday, April 28, 2012

কতদিন হরতাল চলবে, স্পষ্ট করা হোক by ফজলুল বারী

ইলিয়াস আলীর অবস্থান সম্ভবত সরকারের পাশাপাশি বিএনপিও জানে। এরপরও ইলিয়াস আলীর উদ্ধারের নামে সরকারি নাটক আর তার না ফেরা পর্যন্ত হরতাল চালু রাখার বিএনপির সিদ্ধান্তটি সম্পর্কে দেশের মানুষের উদ্দেশে উভয়পক্ষের সুস্পষ্ট বক্তব্য দরকার।

Wednesday, April 25, 2012

ভিসেরাঃ তিন মাস মুখ বন্ধ by ফজলুল বারী

সাগর-রুনি’কে কে খুন করেছে, তা আজ পর্যন্ত কেউ জানে না! এ ঘটনার তদন্ত তদারকির দায়িত্ব নিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। আর পুলিশ কোর্টে গিয়ে বললো, তারা ব্যর্থ! জোড়া খুনের ঘটনা শনাক্ত হবার পর তাদের মৃতদেহের পোস্টমর্টেম করা হয়। কিন্তু এতদিন পরে এসে বিজ্ঞ গোয়েন্দাদের মনে পড়লো, ভিসেরা রিপোর্ট দরকার ছিল!

Monday, April 23, 2012

হরতালের ফাঁদে দেশ! বিরোধীদলের ফাঁদে সরকার! by ফজলুল বারী

যুদ্ধাপরাধীদের বিচারের মূল রাজনৈতিক প্রতিশ্রুতিতে গত নির্বাচনে ভোট নিয়েছে আওয়ামী লীগ। প্রতিপক্ষ বিএনপি ভোট করেছে এর বিপক্ষে। এসব নিয়ে পরবর্তী নানা ঘটনা, ট্রাইবুন্যাল নিরপেক্ষ কিনা, আন্তর্জাতিক মানের কিনা এসব একশ’ বিতর্কে জনসমক্ষে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখে বিএনপি এতে কৌশলের আশ্রয় নেয়।

Friday, April 20, 2012

ফ্রাঙ্কেনস্টাইনের দানবের শিকার ইলিয়াস আলী! by ফজলুল বারী

ব্যক্তিগত সম্পর্কের কারণে ইলিয়াস আলীকে নিয়ে আমার লেখা বেশ কঠিন। অনেক বছরের সম্পর্ক। বাড়ি সিলেট হওয়াও এর অন্যতম কারণ। পেশা জীবনে সিলেটভিত্তিক জাতীয়-আঞ্চলিক অনেক তরুণ নেতার সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতা হয়েছে। সর্বশেষ ইলিয়াস আলী মাঝে মধ্যে ফেসবুকে ক্ষুদে বার্তা পাঠাতেন।

Wednesday, April 18, 2012

দাদার নববর্ষ! by ফজলুল বারী

বাংলা নববর্ষ ১৪১৯’কে বরণ নিয়ে উৎসবে ব্যস্ত সারা জাতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নববর্ষের সকালে তুরস্ক থেকে দেশে ফিরে এসেছেন। নববর্ষের শুভেচ্ছার ফুল আর মিষ্টি পাঠিয়েছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের। শনিবার বিকেলে গণভবনে দলের সিনিয়র নেতাকর্মী আর সাংবাদিকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন।

Thursday, April 12, 2012

শুঁটকির বাজারের বিড়াল চৌকিদার! by ফজলুল বারী

বিড়াল নামের প্রাণীটা বুঝিবা খুব প্রিয় আমাদের সুরঞ্জিত দাদার! শেয়ার কেলেংকারি নিয়ে যখন নির্লিপ্ত-নিশ্চুপ সরকার, সে কেলেংকারির নেপথ্য কুশীলব হিসাবে অভিযোগের তীর যখন বহুল আলোচিত ‘দরবেশ-চাচা’ তথা সালমান এফ রহমানের দিকে তাক করা, তখন তাকেই শেয়ার মার্কেট তদারকির গুরুত্বপূর্ণ পদে বসানোর সিদ্ধান্ত হয়।

Wednesday, April 11, 2012

দাদার জন্য সত্তুর লাখ! by ফজলুল বারী

আমাদের দাদা সুরঞ্জিত সেনগুপ্তকে কেন মন্ত্রী করা হচ্ছিল না, তা নিয়ে অনেকদিন শেখ হাসিনার সমালোচনা করে লিখেছি। মনে হয়েছে দাদার মতো অভিজ্ঞ লোকজনের মন্ত্রিসভায় থাকা দরকার। শেষ পর্যন্ত শেখ হাসিনা তাকে আর ওবায়দুল কাদেরকে মন্ত্রী করেছেনও।