গুঁড়া মসলায় কাপড়ের রং-ভেজালকারীদের প্রতিহত করতেই হবে

খাদ্যে ভেজালের দৌরাত্ম্য এতটাই বেড়ে গেছে যে পরিস্থিতি রীতিমতো ভয়াবহ হয়ে উঠেছে। দুনিয়াব্যাপী নিষিদ্ধ ডিডিটির ব্যবহার, মারাত্মক ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশ্রিত ট্যানারি বর্জ্য দিয়ে তৈরি পোলট্রি ফিড, মাছ-দুধে ফরমালিন মেশানোসহ কত কিছুই না মিশে যাচ্ছে আমাদের দৈনন্দিন খাবারে! গুঁড়া মসলা, চানাচুর ও রঙিন খাবারে ব্যবহার করা হচ্ছে শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর কাপড়ের রং।