প্রিমিয়ার ক্রিকেট লিগ-প্রথম দিনেই অঘটন

প্রিমিয়ার ক্রিকেট লিগে এবার বড় দল অনেক। কেউ শক্তিমত্তায় বড়, কেউ নামে বড়, কেউ বাজেটে বড়। এত সব বড় দলের ভিড়ে কাদের হারটা যে অঘটন, বলা মুশকিল। তবে কাল প্রথম দিনের খেলায় হেরে গেছে নামের দিক দিয়ে বড় দুই দল আবাহনী-মোহামেডান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন মৌসুম পর প্রিমিয়ার লিগে ফেরা ব্রাদার্সের কাছে চ্যাম্পিয়ন আবাহনীর ২৯ রানের হার অঘটনই। ফতুল্লায় বাজেট এবং শক্তিমত্তায় বড় শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৫