অনলাইন শিক্ষাঃ ক্যাম্পাস জীবন কি শেষ হয়ে যাচ্ছে?

ক্যালিফোর্নিয়ার একটি বহুতল ভবনের ছাদের পার্কিংয়ে বছর দুই আগে আমি একটি টয়োটা প্রায়াস গাড়ির পেছনের সিটে বসেছিলাম। গাড়িটা যে ক্ষিপ্রতায় সরাসরি ছুটে চললো তাতে বাধ্য হয়ে আমাকে দরজার হাতল ধরে বসতে হলো।