কালান্তরের কড়চা-মসিউর রহমান বিদায় নিলেই কি বিশ্বব্যাংক টাকা দেবে? by আবদুল গাফ্‌ফার চৌধুরী

সৈয়দ আবুল হোসেন কিছুকাল আগেই মন্ত্রিসভা থেকে বিদায় নিয়েছেন। তিনি যোগাযোগমন্ত্রী ছিলেন। বিশ্বব্যাংক তাঁর ওপর বিরূপ জেনে তাঁকে অন্য মন্ত্রণালয়ে সরানো হয়। তাতেও এক শ্রেণীর মিডিয়ায়, বিশেষ করে নিরপেক্ষতার মুখোশে ঢাকা একটি ইংরেজি ও বাংলা দৈনিকের চিৎকার বন্ধ হয়নি।