লিচুর বিষক্রিয়ায় শিশুমৃত্যু-জেনেশুনে বিষপান আর নয়

জুন মাসের প্রথম ২০ দিনে দিনাজপুরের বিভিন্ন উপজেলায় আকস্মিকভাবে মারা যাওয়া ১৪ শিশু লিচুতে ছিটানো বিষক্রিয়ার শিকার_ স্বাস্থ্য অধিদফতরের এই নিশ্চয়তা আমাদের অনিশ্চিত ভবিষ্যতেরই অশনিসংকেত। জেনেশুনে বিষপানের মাশুল কেবল ১৪টি মূল্যবান প্রাণের বিনিময়েই চুকে যাবে না।