গণকর্মচারী আইনের পরিকল্পনা by এ এম এম শওকত আলী

সম্প্রতি কিছু দৈনিকে নতুন গণকর্মচারী আইন প্রণয়নের বিষয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের নীতিনির্ধারকরা 'বিশেষজ্ঞ'দের মন্ত্রণালয়ে সচিব হিসেবে নিয়োগের কথা ভাবছেন। যুক্তি হলো, এর ফলে প্রশাসন সমৃদ্ধ হবে। গতিশীলতা বৃদ্ধি পাবে। সম্ভাব্য বিশেষজ্ঞদের যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়া কী হবে তা এখনো স্বচ্ছ নয়।