কালান্তরের কড়চা-অ-রূপকথার যুগের এক রানির গল্প by আবদুল গাফ্‌ফার চৌধুরী

আমি রানি ভিক্টোরিয়াকে দেখিনি, কিন্তু রানি দ্বিতীয় এলিজাবেথকে দেখেছি। একবার নয়, কয়েকবার দেখেছি। দূর থেকে দেখেছি দুবার। সামনাসামনি দেখেছি দুবার। তাঁর সঙ্গে শেক হ্যান্ডও করেছি একবার, একেবারে তাঁর বাকিংহাম প্যালেসের দরবারকক্ষে দাঁড়িয়ে। ভিক্টোরিয়ার মতোই তিনি অল্প বয়সে সিংহাসনে বসেছেন।